নাজমুল হোসেন, রাজবাড়ী
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে রাজবাড়ীর জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

 

রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা পারভীন গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস ও চলমান উন্নয়ন প্রকল্প দিনব্যাপী সরেজমিনে পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় গোয়ালন্দ ঘাট থানা, উজানচর ইউনিয়ন ভূমি অফিস, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস, জামতলা কমিউনিটি ক্লিনিক, উজানচর ইউনিয়ন পরিষদ, গোয়ালন্দ শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল, গোয়ালন্দ পৌরসভা এবং পৌরসভার অধীনে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে একটি কাঠবাদাম (Terminalia catappa) গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে তিনি প্রতিটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবার মান এবং উন্নয়ন কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মারুফ হাসান এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, “সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে বাস্তবায়ন করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্ত্রী-সন্তানের সন্ধানে দেশে ফিরছেন প্রবাসী স্বামী

পটিয়ায় আজ কেমিষ্টস এন্ড ড্রাগিস্ট সমিতির সন্মেলন ও মতবিনিময় সভা

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ দোকান উচ্ছেদ; সেতু নির্মাণে বাধা দূর ও যানজট নিরসনের প্রত্যাশা

রায়গঞ্জের হাট বাজার থেকে সয়াবিন তেল উধাও, বিপাকে ক্রেতারা

ট্রেনে মাওয়া, টাকা শেষ হয়ে বিপাকে ৪ শিশু উদ্ধার করল পদ্মা সেতু উত্তর থানা পুলিশ

নড়াইলে সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

সংবাদ প্রচারের পর নড়েচড়ে প্রশাসন মতলব উত্তরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

শ্রীনগর মুন্সিগঞ্জে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

গোয়ালন্দে রাজবাড়ীর জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

১১

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় অচিরেই সরকারিকরণ করা হবে: এমপি এনামুল হক

১২

নেছারাবাদে জমি দখল ও মন্দির ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলন

১৩

জনসেবায় অঙ্গীকার তথ্যপ্রকাশে স্বচ্ছতা ঢাকা জেলা প্রশাসনের নেতৃত্বে ফরিদা খানম

১৪

রায়গঞ্জে পা হারানো আবুল কালাম পেলেন হুইলচেয়ার

১৫

সিরাজগঞ্জে প্রধান শিক্ষককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৬

মধ্যনগর প্রশাসনের উদ্যোগে লায়েছ ভূঁইয়া স্কুল এন্ড কলেজে সামাজিক সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা

১৭

ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ

১৮

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

১৯

রাজপথের অকুতোভয় গুম ফেরত ছাত্রনেতা রোমান আহমেদ

২০

Design & Developed by: BD IT HOST