সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগর প্রশাসনের উদ্যোগে লায়েছ ভূঁইয়া স্কুল এন্ড কলেজে সামাজিক সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা

 

পিতা-মাতা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা, মাদকের কুফল, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ই সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার সকাল ১১টায় বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়াস্থ লায়েছ ভূঁইয়া স্কুল এন্ড কলেজে এ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক আলাপ-আলোচনা করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম শাহাবুদ্দিন শাহীন পিপিএম।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,,তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমাদের প্রথম দায়িত্ব হলো পিতা-মাতা ও শিক্ষকদের শ্রদ্ধা করা ও তাদের কথা মেনে চলা। পিতা-মাতার দোয়া ও শিক্ষকের শিক্ষা ছাড়া জীবনে বড় হওয়া যায় না।

মনে রাখবে, মাদক একটি পরিবার, একটি সমাজ ও একটি জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। মাদকের সাথে যারাই জড়ায়, তাদের জীবন অন্ধকারে তলিয়ে যায়। তাই মাদককে না বলতে হবে।

ইভটিজিং একটি জঘন্য অপরাধ। তোমাদের সহপাঠী বোনদের সম্মান রক্ষা করা তোমাদেরই দায়িত্ব। ইভটিজিংয়ের কারণে অনেক মেয়ের শিক্ষাজীবন নষ্ট হয়ে যায়।

একইভাবে বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য অভিশাপ। অল্প বয়সে বিয়ে হলে মা ও শিশু দুজনের জীবনই ঝুঁকিতে পড়ে। তোমরা নিজেরা সচেতন হবে এবং তোমাদের পরিবার ও সমাজকে সচেতন করবে।”

তিনি আরও বলেন, যেকোনো অপরাধ বা সামাজিক সমস্যার তথ্য নির্ভয়ে পুলিশকে জানানোর আহ্বান জানান। পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং যেকোনো অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেবে।

এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্ত্রী-সন্তানের সন্ধানে দেশে ফিরছেন প্রবাসী স্বামী

পটিয়ায় আজ কেমিষ্টস এন্ড ড্রাগিস্ট সমিতির সন্মেলন ও মতবিনিময় সভা

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ দোকান উচ্ছেদ; সেতু নির্মাণে বাধা দূর ও যানজট নিরসনের প্রত্যাশা

রায়গঞ্জের হাট বাজার থেকে সয়াবিন তেল উধাও, বিপাকে ক্রেতারা

ট্রেনে মাওয়া, টাকা শেষ হয়ে বিপাকে ৪ শিশু উদ্ধার করল পদ্মা সেতু উত্তর থানা পুলিশ

নড়াইলে সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

সংবাদ প্রচারের পর নড়েচড়ে প্রশাসন মতলব উত্তরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

শ্রীনগর মুন্সিগঞ্জে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

গোয়ালন্দে রাজবাড়ীর জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

১১

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় অচিরেই সরকারিকরণ করা হবে: এমপি এনামুল হক

১২

নেছারাবাদে জমি দখল ও মন্দির ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলন

১৩

জনসেবায় অঙ্গীকার তথ্যপ্রকাশে স্বচ্ছতা ঢাকা জেলা প্রশাসনের নেতৃত্বে ফরিদা খানম

১৪

রায়গঞ্জে পা হারানো আবুল কালাম পেলেন হুইলচেয়ার

১৫

সিরাজগঞ্জে প্রধান শিক্ষককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৬

মধ্যনগর প্রশাসনের উদ্যোগে লায়েছ ভূঁইয়া স্কুল এন্ড কলেজে সামাজিক সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা

১৭

ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ

১৮

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

১৯

রাজপথের অকুতোভয় গুম ফেরত ছাত্রনেতা রোমান আহমেদ

২০

Design & Developed by: BD IT HOST