লৌহজং প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনে মাওয়া, টাকা শেষ হয়ে বিপাকে ৪ শিশু উদ্ধার করল পদ্মা সেতু উত্তর থানা পুলিশ

 

মুন্সীগঞ্জের মাওয়ায় ঘুরতে এসে নিখোঁজ হওয়া চার শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ। পুলিশের দ্রুত ও মানবিক তৎপরতায় সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে তিন পরিবারের মাঝে।
উদ্ধার হওয়া শিশুরা হলো,রাব্বি (১০), পিতা আব্দুল করিম; জাহিদুল ইসলাম (১১), পিতা হানিফ; হাসান (১১) ও হোসাইন (১১), উভয়ের পিতা রিয়াজুল ইসলাম। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা জেলার কেরানীগঞ্জ স্ট্যান্ড বাজার এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া হাসান ও হোসাইন সম্পর্কে জানা গেছে, তারা জমজ দুই ভাই।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে চার শিশু পরিবারের সদস্যদের অজ্ঞাতে বাসা থেকে বের হয়ে যায়। পরে তারা কেরানীগঞ্জের তেঘরিয়া রেলস্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কেটে মাওয়া রেলস্টেশনে নামে। তাদের কাছে থাকা প্রায় ২০০ টাকা নিয়ে মাওয়া ঘাট এলাকায় ঘোরাফেরা করতে থাকে।
একপর্যায়ে সঙ্গে থাকা টাকা শেষ হয়ে গেলে তারা আর বাড়িতে ফিরতে পারেনি। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চন্দ্রেরবাড়ি বাজার এলাকায় কান্নাকাটি করতে থাকে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চার শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এরপর পুলিশ তাৎক্ষণিকভাবে শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে চার শিশুকে না পেয়ে তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে দিশেহারা হয়ে পড়েছিলেন। দীর্ঘ সময় পর সন্তানদের নিরাপদে ফিরে পেয়ে পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসে।
পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের দ্রুত, মানবিক ও দায়িত্বশীল তৎপরতায় নিখোঁজ তিন পরিবারের চার শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্ত্রী-সন্তানের সন্ধানে দেশে ফিরছেন প্রবাসী স্বামী

পটিয়ায় আজ কেমিষ্টস এন্ড ড্রাগিস্ট সমিতির সন্মেলন ও মতবিনিময় সভা

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ দোকান উচ্ছেদ; সেতু নির্মাণে বাধা দূর ও যানজট নিরসনের প্রত্যাশা

রায়গঞ্জের হাট বাজার থেকে সয়াবিন তেল উধাও, বিপাকে ক্রেতারা

ট্রেনে মাওয়া, টাকা শেষ হয়ে বিপাকে ৪ শিশু উদ্ধার করল পদ্মা সেতু উত্তর থানা পুলিশ

নড়াইলে সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

সংবাদ প্রচারের পর নড়েচড়ে প্রশাসন মতলব উত্তরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

শ্রীনগর মুন্সিগঞ্জে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

গোয়ালন্দে রাজবাড়ীর জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

১১

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় অচিরেই সরকারিকরণ করা হবে: এমপি এনামুল হক

১২

নেছারাবাদে জমি দখল ও মন্দির ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলন

১৩

জনসেবায় অঙ্গীকার তথ্যপ্রকাশে স্বচ্ছতা ঢাকা জেলা প্রশাসনের নেতৃত্বে ফরিদা খানম

১৪

রায়গঞ্জে পা হারানো আবুল কালাম পেলেন হুইলচেয়ার

১৫

সিরাজগঞ্জে প্রধান শিক্ষককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৬

মধ্যনগর প্রশাসনের উদ্যোগে লায়েছ ভূঁইয়া স্কুল এন্ড কলেজে সামাজিক সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা

১৭

ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ

১৮

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

১৯

রাজপথের অকুতোভয় গুম ফেরত ছাত্রনেতা রোমান আহমেদ

২০

Design & Developed by: BD IT HOST