আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জের হাট বাজার থেকে সয়াবিন তেল উধাও, বিপাকে ক্রেতারা

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট – বাজারে সয়াবিন তেলের সরবরাহে টান পড়েছে। দাম বাড়তে পারে এমন গুঞ্জনের মধ্যে কোম্পানিগুলো পর্যাপ্ত তেল সরবরাহ করছে না বলে অভিযোগ করেছেন খুচরা বিক্রেতারা।

এদিকে কুচরা দোকানে সয়াবিন তেল না থাকা অযুহাতে তেলের নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা।

সরেজমিনে উপজেলার চান্দাইকোনা, সলঙ্গা, ভুইয়াগাতি, ধানগড়া ও নিমগাছী বাজারের কয়েকটি মুদি দোকানে গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটা জানা যায়।

ভুইয়াগাতি ও ধানগড়া বাজারের কয়েকজন ক্রেতার অভিযোগ, দোকানে সয়াবিন তেল চাইলে সরবরাহ সংকটের কথা বলা হচ্ছে। আবার কোনো কোনো দোকানে নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। প্রয়োজনের কারণে বাধ্য হয়ে বাড়তি দামেই তেল কিনতে হচ্ছে বলে জানান তাঁরা।

উপজেলার চান্দাইকোনা বাজারে আসা নাকুয়া গ্রামের নজরুল ইসলাম, শীমলা গ্রামের মোবারক হোসেন, সলঙ্গা বাজারের আয়নাল হোসেন নিমগাছী বাজারের জেলহোসেনসহ একাধিক ক্রেতা বলেন, দোকানে গেলে সয়াবিন তেল নেই বলা হচ্ছে। আবার বেশি দাম দিতে রাজি হলে তেল পাওয়া যাচ্ছে। বাধ্য হয়ে বাড়তি টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে।

খুচরা বিক্রেতাদের দাবি, কোম্পানিগুলোর কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক চান্দাইকোনা ও সলঙ্গা বাজারের একাধিক বিক্রেতা বলেন, কোম্পানিগুলোকে সয়াবিন তেলের চাহিদা দেওয়ার পরও তারা পর্যাপ্ত তেল দিচ্ছে না। আমাদের কাছেও তেল তেমন স্টক নাথাকার কারণে পাঁচ – দশ লিটার যা আছে আমরা তা নির্ধারিত মূল্যের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি করছি।

এদিকে নিমগাছী বাজারের কয়েকজন পাইকারি ব্যবসায়ীরা জানান, সয়াবিন তেলের দাম বাড়তে পারে এমন খবর শোনার পর গত এক সপ্তাহ ধরে কোম্পানির কাছ থেকে তাঁরা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। কোম্পানির লোকজন তেল সরবরাহ বন্ধ রেখেছেন বলেও জানান তাঁরা। আগামীকাল নতুন করে তেল দেওয়ার কথা রয়েছে। নতুন তেল বাজারে আসার পর দাম বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে বলে জানান ব্যবসায়ীরা।

সলঙ্গা বাজারের এক ব্যবসায়ী বলেন, আমরা কোম্পানির কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। সয়াবিন তেলের দাম বাড়বে নাকি কমবে, সেটিও কোম্পানি গুলো নিশ্চিত করে কিছু বলছে না।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে পারলাম। খুব শির্ঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সাধারণ ক্রেতাদের দাবি, সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে দ্রুত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ স্ত্রী-সন্তানের সন্ধানে দেশে ফিরছেন প্রবাসী স্বামী

পটিয়ায় আজ কেমিষ্টস এন্ড ড্রাগিস্ট সমিতির সন্মেলন ও মতবিনিময় সভা

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন

কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ দোকান উচ্ছেদ; সেতু নির্মাণে বাধা দূর ও যানজট নিরসনের প্রত্যাশা

রায়গঞ্জের হাট বাজার থেকে সয়াবিন তেল উধাও, বিপাকে ক্রেতারা

ট্রেনে মাওয়া, টাকা শেষ হয়ে বিপাকে ৪ শিশু উদ্ধার করল পদ্মা সেতু উত্তর থানা পুলিশ

নড়াইলে সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

কাশফুলের শুভ্রতায় শরতের আবাহন

সংবাদ প্রচারের পর নড়েচড়ে প্রশাসন মতলব উত্তরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

শ্রীনগর মুন্সিগঞ্জে মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

গোয়ালন্দে রাজবাড়ীর জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ

১১

পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় অচিরেই সরকারিকরণ করা হবে: এমপি এনামুল হক

১২

নেছারাবাদে জমি দখল ও মন্দির ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলন

১৩

জনসেবায় অঙ্গীকার তথ্যপ্রকাশে স্বচ্ছতা ঢাকা জেলা প্রশাসনের নেতৃত্বে ফরিদা খানম

১৪

রায়গঞ্জে পা হারানো আবুল কালাম পেলেন হুইলচেয়ার

১৫

সিরাজগঞ্জে প্রধান শিক্ষককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

১৬

মধ্যনগর প্রশাসনের উদ্যোগে লায়েছ ভূঁইয়া স্কুল এন্ড কলেজে সামাজিক সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা

১৭

ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়ার সৌজন্য সাক্ষাৎ

১৮

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

১৯

রাজপথের অকুতোভয় গুম ফেরত ছাত্রনেতা রোমান আহমেদ

২০

Design & Developed by: BD IT HOST