ইমাম বিমান
২০ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠির নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 

ঝালকাঠিতে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠির নবগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নবগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সল্পসেনা নেছারিয়া ইবতেদায়ি মাদ্রাসার সভাপতি সৈয়দ রুহল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা পুলিশ সুপার মেরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ ইবনে আকবার।

৩নং নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লাহ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি সদর থানার ওসি মোঃ আনোয়ারুল এবং ওসি (তদন্ত) মোঃ মেহেদী হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খান আনিছুর রহমান পান্নু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম নয়ন এবং ৩ নম্বর নবগ্রাম ইউনিয়ন কৃষকদল নেতা মোঃ হুমায়ুন কবির।

এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদান ও সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এছাড়াও সভায় বিট পুলিশিং কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও কার্যকর করার মাধ্যমে নবগ্রাম ইউনিয়নকে অপরাধমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠির নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা

পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে ছরকার গাউসুল আয়ম মাহফিলের সপ্তম দিবসে বক্তারা, নবীপ্রেমের স্বর্ণময় ইতিহাসের দিশারী ছিলেন গাউছুল আজম

নাগরিক তথ্য অধিকার ফোরাম মধ্যনগর শাখার ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেলের জনসংযোগে এমপি আলী আজম

পলাশবাড়ীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন

পাথারিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আব্দুল মমিন

গোয়ালন্দে মেয়র প্রার্থী জাহাঙ্গীরের উদ্যোগে মন্দির ও অসহায়দের টিন প্রদান

গোয়ালন্দে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড: নেপথ্যে নাশকতার আশঙ্কা

১০

সুনামগঞ্জে নাগরিক তথ্য অধিকার ফোরামের ১২ উপজেলার কমিটি অনুমোদন

১১

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান

১২

নেছারাবাদে জাসাসের কর্মীসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

১৩

প্রতিমন্ত্রী হেলালকে নিয়ে জিয়া ও খালেদার মাজার জিয়ারত করলেন ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসাকে জনবান্ধব করার প্রত্যয়

১৪

মতলব উত্তরে মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — আলমগীর সরকার

১৫

নেছারাবাদে ৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

১৬

ধামইরহাটে শিশু নির্যাতনের মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

১৭

শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

১৮

১৮ মাসের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেএমএস শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

১৯

বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায়: সিরাজগঞ্জের পথসভায় শফিকুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST