bdporikroma
২৫ ডিসেম্বর ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

 

এইচ এম রাহুল

ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৬০তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজীম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সাজীদা আহমেদ।

প্রধান অতিথি ঝিনাইদহ ক্যাডেট কলেজে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম ছেবাজুজ্জামান। পরে অতিথিবৃন্দ ক্যাডেটদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
এবারের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ হুনাইন হাউস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে, সারা বছরের পাঠ্যক্রমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের ধারাবাহিকতায় খায়বার হাউস সার্বিক চ্যাম্পিয়ন এবং হুনাইন হাউস রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ক্যাডেটসহ অন্যান্য প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ক্যাডেটদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং দৈনন্দিন কার্যক্রমে কঠোর অনুশীলনের জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের নিরলস ও আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ক্যাডেটদের দেশ ও মাতৃকার প্রয়োজনে নিজেকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) থেকে তিন দিনব্যাপী ঝিনাইদহ ক্যাডেট কলেজের অ্যাথলেটিক্স গ্রাউন্ডে এই আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক্যাডেটরা মোট ৩৩টি ইভেন্টে অংশগ্রহণ করে।

এছাড়াও কর্মকর্তা, অনুষদ সদস্য ও অন্যান্য কর্মচারীদের জন্য পৃথক বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ নির্ধারিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি ক্যাডেটদের প্রতিযোগিতা উপভোগ করেন। এসময় ক্যাডেটদের অভিভাবকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

রামগড়ে  রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই!

জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

১০

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১১

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

১২

মাদ্রাসার ছাত্র হাসানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১৩

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৪

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

১৫

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

১৬

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

১৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার

১৮

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ২

১৯

ঝিনাইদহের বিষয়খালী বাজারে বেগবতী নদী থেকে ট্রাক হেল্পারের লাশ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST