bdporikroma
১১ মার্চ ২০২৫, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় নয়, সিলেট বিমানবন্দরে নামবেন হামজা চৌধুরী

সালেহ আহমেদ আবিদ (বাহুবল প্রতিনিধি) : 
বাংলাদেশী বংশদ্ভুত ইংলিশ ফুটবল তারকা হামজা চৌধুরীকে ঘিরে সবার আগ্রহ।  কয়েক বছর ধরেই বাংলাদেশের ফুটবল অঙ্গনে আলোচনায় এই হামজা চৌধুরী। একসময় হামজা নিজেই বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। অবশেষে তার জন্য খুলছে দুয়ার। হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিয়েছে ফিফা। সৌদি আরবে ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারের।
দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা। বাবার নাম দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী, মা রাফিয়া চৌধুরী। তবে হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। ছোটবেলা থেকেই ফুটবলে ঝোঁক ছিল হামজার। তাই তো ৫ বছর বয়সেই তাকে ভর্তি করা হয়েছিল লাফবোরো ফুটবল ক্লাবে।
লাল সবুজের জার্সিতে মাঠে নামার আগে কবে নাগাদ দেশে আসবেন হামজা? এ নিয়ে বাতাসে ভাসছিলো নানা গুঞ্জন। অবশেষে চূড়ান্ত হলো দিনক্ষণ। আগামী ১৮ মার্চ সিলেট বিমানবন্দরে নামবেন হামজা। হামজা ও তার পরিবারের ইচ্ছে ঢাকায় নয়, সরাসরি তার পৈতৃক নিবাস বাহুবলের স্নানঘাটে যাবেন হামজা। এ সফরে হামজার সঙ্গে তার স্ত্রী এবং সন্তানেরও আসার কথা রয়েছে।
দেওয়ান হামজা চৌধুরীর বাংলাদেশে আসার খবরে তার গ্রামের বাড়ি স্নানঘাটসহ জেলাবাসী আনন্দে ভাসছে। তাকে দেখতে চান এক নজর। গ্রামে আসাকে কেন্দ্র করে বাড়ির ঘর ও প্রাচীরের রঙ লাগাতে দেখা গেছে। বাড়িতে তাকে বরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাড়িতে গেলে পাওয়া যায় তার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরীকে। তিনি জানান, ছেলে দেওয়ান হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার জন্য আসবেন। বর্তমানে এ প্রসঙ্গে তিনি মিডিয়ার সাথে কথা বলতে চাচ্ছেন না। পরবর্তীতে কথা বলবেন।
স্নানঘাট এলাকার পল্লী চিকিৎসক সজল চন্দ্র বিশ্বাস বলেন, দেওয়ান হামজা চৌধুরী সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি শিশুকাল থেকে ফুটবল খেলার প্রতি মনযোগী ছিলেন। তিনি এবার দেশের হয়ে খেলবেন শুনেছি। এতে গ্রামসহ জেলাবাসী আনন্দিত। আমরা তার অপেক্ষায় আছি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

রামগড়ে  রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই!

জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

১০

মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান

১১

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

১২

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১৩

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

১৪

মাদ্রাসার ছাত্র হাসানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১৫

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৬

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

১৭

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

১৮

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

১৯

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST