bdporikroma
১৩ জানুয়ারী ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎নেছারাবাদে ব্যাবসায়ীকে আটকিয়ে ডিবি পরিচয়ে চাঁদা দাবি।। থানা পুলিশের হাতে প্রতারক আটক

‎নেছারাবাদে ব্যাবসায়ীকে আটকিয়ে ডিবি পরিচয়ে চাঁদা দাবি।। থানা পুলিশের হাতে প্রতারক আটক

‎পিরোজপুর জেলা প্রতিনিধি:

নেছারাবাদে পান ব্যাবসায়ীকে আটকিয়ে ডিবি পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে মো নুরুল আমিন নামে এক ব্যক্তি। ব্যবসায়ী কৌশলে ৯৯৯ -এ ফোন করে নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় প্রতারককে আটক করে। জানা যায়, একই এলকার জানৈক পান ব্যবসায়ী মো জাহিদ তাকে সহযোগিতা করেন, তাকে ধরতে পারেনি পুলিশ। ‎ভিকটিম পান ব্যবসায়ী সবুজ চন্দ্র হালদার (৩৬), পিতা- সুভাস চন্দ্র হালদার, সাং- বাটনাতলা ওয়ার্ড নং-০৬, সে অত্র উপজেলা ০৭নং গুয়ারেখা ইউনিয়নের অধিবাসী। সে নেছারাবাদ থানায় হাজির হইয়া বিবাদীদ্বয়ের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, বিবাদীদ্বয় অত্যন্ত খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। বিবাদী দ্বয় এলাকায় নানা রকম অপরাধ মূলক কর্মকান্ড করিয়া বেড়ায়। ঘটনার দিন ইং-১২/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় আমি পান ক্রয় করার জন্য মটরসাইকেল নিয়ে বাটনাতলার উদ্দেশ্যে রওয়ানা হই। পথিমধ্যে ঘটনাস্থল নেছারাবাদ থানাধীন ০২নং সোহাগদল ইউপির বরছাকাঠী সাকিনস্থ সরদার বাড়ীর জনৈক জাহিদ (পান ব্যবসায়ী) এর বসত ঘরের সামনে পাকা রাস্তার উপর পৌছা মাত্র ০১নং বিবাদী আমার মটরসাইকেল থামানোর ইশারা দিলে আমি মটরসাইকেল থামাই। পরবর্তীতে ০১নং বিবাদী নিজেকে ডিবি পরিচয় দিয়ে আমাকে বলে যে তুমি একজন মাদক ব্যবসায়ী তোমার কাছে মাদক আছে এই বলে আমার মটরসাইকেলের সাইড কভারে হাত দিয়ে একটি পলিথিনে মোড়ানো প্যাকেট বের করে বলে তুমি ইয়াবা ব্যবসা কর। তোমাকে পুলিশে দিব তোমার জেল হবে এই কথা বলে ০১নং বিবাদী আমাকে আটক করে পান ব্যবসায়ী জনৈক জাহিদ এর ঘরের সামনে নিয়ে যায়। এর পর আমাকে বিভিন্ন মেয়াদে জেলের ভয় দেখিয়ে আমার কাছে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে। এর কিছু সময় পরে ঘটনাস্থলে ০২নং বিবাদী আসিয়া আমার মটরসাইকেল চাবি নিয়ে যায় এবং আমাকে বলে যে উক্ত টাকা পরিশোধ করে মটরসাইকেল নিয়ে যেতে। বিবাদীদ্বয় আমার মটরসাইকেল রেখে আমাকে টাকা আনার জন্য ছেড়ে দেয় এবং বলে তুমি যদি এই কথা কাউকে বলো তোমাকে ও তোমার পরিবারকে খুন জখম করে নদীতে ভাসাইয়া দিবো। আমি বিবাদীদ্বয়ের হাত হইতে বাহির হইয়া তাৎক্ষনিক আমার মোবাইল ফোন হইতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দেই। পরবর্তীতে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছাইলে হাতেনাতে ০১নং বিবাদীসহ আমার আটককৃত মটরসাইকেল উদ্ধার পূর্বক নেছারাবাদ থানা পুলিশ নিজ হেফাজতে গ্রহণ করে। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম বলেন, আসামিকে কোর্টে চালান করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছ। পলাতক অন্য আসামিকে খোঁজা হচ্ছে তার বিরুদ্ধে ও একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১০

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১২

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৪

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৫

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

১৬

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা

১৮

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

১৯

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST