মুহাম্মদ আকতার উদ্দিন
১০ জুলাই ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশ পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

 

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার পাঠানি ব্রিজ এলাকায় সড়কের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। ফলে যানবাহন ধীরগতিতে চলাচল করায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ এবং দূরপাল্লার পরিবহনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার সকাল থেকে ওই এলাকায় পানি বাড়তে থাকায় ছোট-বড় সব ধরনের যানবাহনকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা যায়। অনেক যানবাহন দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স, জরুরি সেবার যানবাহন এবং কর্মস্থলগামী মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন।

স্থানীয়দের ভাষ্য, টানা বৃষ্টির কারণে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি আরও বাড়লে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

অন্যদিকে, পাঠানি ব্রিজ সংলগ্ন বড়পাড়া (কসাইপাড়া) এলাকায় মহাসড়কের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা প্রতিনিয়ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করেছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে, মহাসড়কের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনে এ পথে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা হওয়া এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম

পটিয়ার আশিয়ায় পানিবন্দী ১৫০ পরিবারের মাঝে উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু এান বিতরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে এপেক্স ক্লাব অব শ্রীনগরের বৃক্ষরোপণ কর্মসূচি

মৌলভীবাজারে বন্যায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাদক নির্মূলে কুমারভোগে মানববন্ধন, পরিবার-সমাজ-প্রশাসনের সমন্বয়ের আহ্বান

সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিন্ম  এলাকা

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশ পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে “জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতার” অনুমতি প্রদান করেন কবি নজরুল কলেজের অধ্যক্ষ

সত্যপীরে সড়ক তলিয়ে চট্টগ্রাম-বান্দরবান যোগাযোগ বিপর্যস্ত

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

১০

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ সহায়তা ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত

১১

শ্রীনগরে স্বল্প বৃষ্টিতে নিন্মঞ্চল জলাশয়

১২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

নেত্রকোনায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ: মূল অভিযুক্তসহ পলাতক আসামিদের ধরতে প্রশাসনের অভিযান জোরদার

১৪

ফ্যামিলি কার্ড যেন বিএনপি কার্ডে পরিনত না হয় — সারজিস আলম

১৫

পটিয়ায় টানা বৃষ্টিতে বিস্তীর্ণ নিম্ন অঞ্চল প্লাবিত, পুকুর ডুবে কোটি টাকার ক্ষয়ক্ষতি, জনদুর্ভোগ চরমে

১৬

খড়িয়া ৩ নম্বর ওয়ার্ডে অবৈধ বালু গদির বিরুদ্ধে প্রশাসনের অভিযান

১৭

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ৩, প্রত্যেককে কারাদণ্ড

১৮

নাহিদ, আসিফ, হাসনাত ও সারজিসের আগমন উপলক্ষে এনসিপির প্রস্তুতি সভা

১৯

নওগাঁয় প্রবাসীর স্ত্রী ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা নিয়ে উধাও! থানায় অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST