bdporikroma
২১ জুলাই ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিতা চা বিক্রেতা, মেয়ে জাতীয় হকি দলে—রেহানা-ষষ্ঠী পেলেন সংবর্ধনা

পদকজয়ী দুই নারী হকি খেলোয়াড় রেহানা ও ষষ্ঠী রায়কে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে হকি খেলায় আন্তর্জাতিক পর্যায়ে পদক অর্জন করে ইতিহাস গড়া কৃতি খেলোয়াড় রেহানা ও ষষ্ঠী রায়কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২১ জুলাই (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সম্প্রতি চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পক্ষে খেলে তৃতীয় স্থান অর্জনকারী দুই নারী হকি খেলোয়াড়কে সম্মান জানানো হয়।
উল্লেখ্য, রেহানা শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের কওছার আলীর কন্যা। তাঁর পিতা নকিপুর বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করেন এবং সেখান থেকে আয় করেই মেয়ে রেহানাকে ঢাকা বিকেএসপিতে লেখাপড়া করাচ্ছেন। অপরদিকে, ষষ্ঠী রায় কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের সুকান্ত রায়ের কন্যা।
টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়েই দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী হকি দল। ১৩ জুলাই (রবিবার) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে পরাজিত করে এ গৌরব অর্জন করে তারা। দলের অধিনায়ক ছিলেন শারিকা রিমন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়াক্ষেত্রে জয়লাভের জন্য কৌশল, মনোবল ও অধ্যবসায়ের বিকল্প নেই। এই অর্জন যেন অহংকারে পরিণত না হয়, বরং ভবিষ্যতের পথ চলায় অনুপ্রেরণা হয়ে ওঠে—এই প্রত্যাশা জানান তাঁরা। বক্তারা আরও বলেন, সময়ের সদ্ব্যবহার, স্বাস্থ্য সচেতনতা এবং লেখাপড়ার প্রতিও সমান মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল আযম ইমাম মনির, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমান, ফুটবল কোচ আক্তার হোসেন, রেহানার পিতা কওছার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করিমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়

১

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

২

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

৩

আজ মোকসেদা মমর জন্মদিন

৪

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

৫

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪

৬

পুষ্পধারাসহ একাধিক আবাসিক প্রকল্প ঘিরে অর্থপাচার-প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

৭

নেছারাবাদে ৪ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৮

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন: চোখের পলকে বিলীন বসতভিটা ও বিদ্যুৎ লাইন, ৫ মন্দির ঝুঁকিতে

৯

লৌহজংয়ে কুলখানির আয়োজন ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা: তদন্তে মেলেনি শ্লীলতাহানির প্রমাণ

১০

কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়ার রেলগেটের পাশে এক বাঁশের সাঁকোই কয়েকটি পরিবারের ভরসা

১১

২৪-এর গণঅভ্যুত্থান: পরিবর্তনের প্রত্যাশা কি এখনও অপূর্ণ?

১২

নড়াইলে মাদক সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

১৩

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১৪

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

১৫

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

১৬

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৭

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

১৮

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

১৯

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST