আজ ২৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী সকাল ০৬.০০ ঘটিকায় জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়াও মাননীয় মন্ত্রীবর্গ, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম সুষ্ঠু, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। পুলিশ সুপার মহোদয় ঢাকা জেলা পুলিশ, এপিবিএন এবং অন্যান্য জেলা ও ইউনিটের পুলিশ অফিসার ও ফোর্স সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST