bdporikroma
৪ অক্টোবর ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশন অস্ট্রেলিয়া চট্টগ্রামে নারী ফুটবল দলের ক্যাম্প পরিদর্শনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ঐতিহাসিক অভিযানের নাম দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)—‘মিশন অস্ট্রেলিয়া’। আগামী বছরের প্রতিযোগিতাকে সামনে রেখে এখন থেকেই কঠোর অনুশীলনে ব্যস্ত গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে চলছে নারী ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) এ ক্যাম্প পরিদর্শনে আসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় তিনি খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন এবং অনুশীলন, খাবার ও অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

খেলোয়াড়দের উদ্দেশে বাফুফে সভাপতি বলেন—“তোমরা দেশের মুখ উজ্জ্বল করার মিশনে নেমেছ। কঠোর পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে।”

তিনি আরও জানান, আসন্ন অক্টোবরেই থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করা হবে, যা দলকে আরও পরিণত ও আত্মবিশ্বাসী করে তুলবে।

সফরের অংশ হিসেবে তাবিথ আউয়াল ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কোরিয়ান ইপিজেড প্রাঙ্গণে উভয়পক্ষ বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে একটি গাছ রোপণ করেন। এ সময় জাতীয় দলের হোম কিট জার্সি কিহাক সাং-এর হাতে তুলে দেন বাফুফে সভাপতি। নারী ফুটবলে ইয়ংওয়ানের অব্যাহত সহযোগিতার স্বীকৃতিস্বরূপ বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম প্রতিষ্ঠানটিকে একটি ক্রেস্ট প্রদান করেন।

এ সফরে আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, মার্কেটিং কমিটির সদস্য নাফিদ নবি, ইয়ংওয়ান করপোরেশনের ম্যাটেরিয়ালস ডিভিশনের প্রেসিডেন্ট জে ইয়ং পার্ক, বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান, কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ফেরদৌস আল কাউসার।

তবে লক্ষণীয় বিষয় হলো—বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এই সফরে উপস্থিত ছিলেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করিমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়

১

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

২

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

৩

আজ মোকসেদা মমর জন্মদিন

৪

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

৫

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪

৬

পুষ্পধারাসহ একাধিক আবাসিক প্রকল্প ঘিরে অর্থপাচার-প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

৭

নেছারাবাদে ৪ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৮

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন: চোখের পলকে বিলীন বসতভিটা ও বিদ্যুৎ লাইন, ৫ মন্দির ঝুঁকিতে

৯

লৌহজংয়ে কুলখানির আয়োজন ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা: তদন্তে মেলেনি শ্লীলতাহানির প্রমাণ

১০

কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়ার রেলগেটের পাশে এক বাঁশের সাঁকোই কয়েকটি পরিবারের ভরসা

১১

২৪-এর গণঅভ্যুত্থান: পরিবর্তনের প্রত্যাশা কি এখনও অপূর্ণ?

১২

নড়াইলে মাদক সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

১৩

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১৪

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

১৫

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

১৬

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৭

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

১৮

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

১৯

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST