স্টাফ রিপোর্টার
২৬ মার্চ ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যথাযোগ্য মর্যাদায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

 

ঢাকা, ২৬ই মার্চ ২০২৬ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কর্মসূচির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ভোর ৬টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পুষ্পস্তবক অর্পণ করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে জোহরের নামাজের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে ডিএসসিসি পরিচালিত হাসপাতালগুলোতে রোগীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া পূর্বঘোষণা অনুযায়ী নগর ভবনে অবস্থিত ‘ঢাকা নগর জাদুঘর’ এবং ‘কলাবাগান শিশু পার্ক’ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়।

দিবসটি উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও রঙিন ফেস্টুনে সজ্জিত করা হয়। এছাড়া নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিবসটির তাৎপর্য সম্বলিত ড্রপডাউন ব্যানার স্থাপন করা হয়।

বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন ডিএসসিসি প্রশাসক। সন্ধ্যায় তিনি মতিঝিল টিএনটি ক্লাব প্রাঙ্গণে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাত্রির পাক দখলদার বাহিনীর নির্মম হত্যার শিকার অজ্ঞাতনামা দুই পুলিশ সদস্য ও এক শিশুর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য যে, মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ২৮ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ডিএসসিসি। দিনব্যাপী এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা

শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রথম শ্রেণি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ৩

রাজবাড়ীতে গাঁজাসহ ৫ জন গ্রেফতার: মোবাইল কোর্টে সাজা

গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

চালকের অসচেতনতার কারণে এক্সপ্রেসওয়ের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা

ফেসবুকে অপ-প্রচারের পটিয়া প্রেসক্লাবের বিবৃতিতে প্রতিবাদ

মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি জানাল ‘মুক্তি যোদ্ধা সন্তান সংসদ

১০

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১১

মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে অংশীজনদের অংশগ্রহণে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

১২

নড়াইলে অপ্রশস্ত মহাসড়কে আড়াই বছরে ৭৫ দুর্ঘটনা ঝরেছে ৪৫ প্রাণ, দ্রুত ফোর লেন বাস্তবায়নের দাবি

১৩

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে মৌলভীবাজার, কিন্তু কুসুমবাগ-চৌমুহনা সড়কের দুর্ভোগ কি শেষ হবে?

১৪

কালুখালীতে নিখোঁজ কলেজছাত্রের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

১৫

তথ্য গোপন, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও দূর্নীতির অভিযোগে বিতর্কে মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ ওয়েবসাইট থেকেও উধাও কর্মকর্তার ছবি; স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন

১৬

মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, সৌন্দর্যবর্ধনে ব্যাপক প্রস্তুতি

১৭

তীব্র গরমে লোডশেডিংয়ের যন্ত্রণা, স্বস্তি খুঁজে পাচ্ছে না লৌহজংবাসী

১৮

শেরপুরে কিশোরীদের কর্মসংস্থান, আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ড ও টিকাদান প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

১৯

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST