রাজবাড়ী শহরের কলেজপাড়ায় একটি ব্যাচেলর মেস থেকে ফাহিম মাহমুদ (২১) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহত ফাহিম সদর উপজেলার বড় লক্ষ্মীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। পড়াশোনার সুবিধার্থে তিনি কলেজপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফাহিমকে দেখতে পেয়ে সহপাঠী ও স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই ঘটনায় নিহতের সহপাঠী ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST