রাজবাড়ী সদর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন জিআর ওয়ারেন্টভুক্ত এবং একজন সিআর ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেফতারকৃতরা হলো:১। হরিদাস হালদার,২। মো. আব্বাস শেখ, ৩।মো. নয়ন মিয়া,৪। মো. উজ্জল মন্ডল, ৫।রাজু কুমার ভক্ত,৬। মো. গাফ্ফার শিকদার,৭। মো. চন্দন, ৮। নারী আসামি সীমা ঘোষ।
গ্রেপ্তারকৃত আসামিরা রাজবাড়ী পৌরসভার বিনোদপুর, মিজানপুর, সূর্য্যনগর, খানখানাপুর ও গোদার বাজারসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST