মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুর এলাকায় বর্ষাকাল শুরু হওয়ার পূর্বেই নৌকার কারিগর কর্মব্যস্ততা দিন অতিবাহিত করছেন । নৌকা তৈরির কারিগর তপন দাস ওগোপাল চন্দ্র দাস জানান ,সারা বছর তারা নৌকা তৈয়ার করে থাকেন এবং মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন হাটের পাইকারদের কাছে তাদের তৈরি কৃত নৌকা পাইকারি মূল্যে বিক্রয় করেন ।
এছাড়া খুচরা মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে নিকট বিক্রি করেন।
গ্রীষ্মকাল শুরুতেই বৃষ্টি হওয়ায় ও সামনে বর্ষাকাল আগমন তাই কুষা নৌকার চাহিদা বাড়ায় তাদের কর্মব্যস্ততা বেড়েছে। কুষানৌকা সাধারণত জেলেরা মাছ ধরার কাজে ব্যবহার করে থাকেন।
ক্রেতাদের চাহিদাও মাননুযায়ী প্রতিটি নৌকা আট হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন ।
একেক জন কারিগর মাসে ৩০ টি পর্যন্ত নৌকা তৈরি করতে পারেন ।
নৌকা তৈরি কারিগর তপন দাস জানান,
নৌকা তৈরি তার পেশা, তিনি নৌকা তৈরি করে তা বিক্রি করে যা আয় করেন তা দিয়ে সুন্দর ভাবে চলে তার সংসার ।
এছাড়া এ আয়ের টাকা দিয়েই তিনি তার দুই মেয়ে কে লেখাপড়া করিয়েছেন ও বিবাহ দিয়েছেন।
বর্তমানে তিনি একজনের স্বাবলম্বী নৌকা কারিগর হিসেবে সকলের নিকট পরিচিত ।
।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST