‎মো গোলাম আযম আছলাম, নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
৬ মে ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরূপকাঠী পৌরসভা প্রকৌশলীর অফিসে কান্নায় ভেঙে পড়লেন এক প্রবাসীর স্ত্রী, দফায় দফায় ঘুষ নিলেও দেয়নি অনুমোদন

 

পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌরসভায় বাড়ি নির্মাণের অনুমোদন পেতে এক বছরের বেশি সময় ধরেও কোনো সমাধান না পেয়ে নির্বাহী প্রকৌশলীর অফিসে বসেই কান্নায় ভেঙে পড়েন এক সৌদি প্রবাসীর স্ত্রী। অভিযোগ রয়েছে, ফাইল এগিয়ে নিতে ধাপে ধাপে বিভিন্ন টেবিলে টাকা দেওয়ার পরও মেলেনি কাঙ্ক্ষিত অনুমোদন।
ভুক্তভোগী মোসা. মৌসুমী আক্তারের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী থেকে উপ-সহকারী প্রকৌশলীর কক্ষ পর্যন্ত একাধিকবার টাকা দিতে হয়েছে তাকে। প্রতিবারই নতুন করে ‘খরচ’ দাবি করা হয়েছে।


‎সর্বশেষ মঙ্গলবার (৫ মে) অফিসে গিয়ে কাজের অগ্রগতি জানতে চাইলে আবারও ৫ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ তার। এসময় তিনি অফিসেই কান্নায় ভেঙে পড়েন। মৌসুমী আক্তার জানান, প্রবাসে কর্মরত স্বামীর পাঠানো কষ্টার্জিত টাকায় জমি কিনে একটি তিনতলা বাড়ি করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রায় ৫৩ হাজার টাকা খরচ করেও কোনো অগ্রগতি হয়নি। তবে, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোঃ মহসিন মিয়া মুঠো ফোনে জানান তিনি অসুস্থ। তবে তিনি ফোনটি উপ-সহকারী প্রকৌশলী মো মামুন মুঠোফোন এ প্রতিবেদককে জানান, অভিযোগকারী বিভিন্ন সময়ে যে টাকা জমা দিয়েছেন তার বিপরীতে তাকে রিসিভ প্রদান করা হয়েছে, এছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তার বিল্ডিং এর কাজের অনুমোদন প্রদান করা হবে। বিল্ডিং অনুমোদন প্রদান কমিটির মিটিং হলে আশা করি দ্রুত সময়ে সমাধান হবে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে শুকনা বোরো ধান বিক্রি হচ্ছে মাত্র ৮শত টাকায় কৃষক হতাশ

মুন্সিগঞ্জে নৌকার কারিগরদের কর্মব্যস্ত দিন অতিবাহিত

স্বরূপকাঠী পৌরসভা প্রকৌশলীর অফিসে কান্নায় ভেঙে পড়লেন এক প্রবাসীর স্ত্রী, দফায় দফায় ঘুষ নিলেও দেয়নি অনুমোদন

স্বপ্ন থেকে সফলতা: লক্ষ্মীপুরে লিটনের ডেইরি খামার বদলে দিচ্ছে জীবনের গল্প

নেছারাবদে একজন বরেণ্য আমলে দ্বীনের ইন্তেকাল

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস মালিকবিহীন অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ 

মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষক সাগর গ্রেপ্তার

কালুখালীতে ‘ঢলন’ বন্ধের দাবিতে কৃষকদের বিক্ষোভ: পেঁয়াজ কেনা বন্ধ রেখেছে ব্যবসায়ীরা

কেরাণীগঞ্জে ০৩ লক্ষ টাকা মূল্যমানের ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক বহনে ব্যবহৃত ট্রাক জব্দ

মেহেরপুর শহরের শেখপাড়ায় পারিবারিক কলহের জেরে রিকশাচালক খুন

১০

বহরপুর হাটে আড়তদারদের ধর্মঘট: ‘ঢলন’ প্রথা বন্ধের সিদ্ধান্তে বিপাকে কৃষকরা

১১

বারবার তাগাদার পরও গাছ অপসারণ নেই, গাছের পাশ দিয়েই চলছে সংস্কারকাজ

১২

লৌহজংয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিককে ঢেউটিন দিল উপজেলা প্রশাসন

১৩

সমাজ সেবক দিদারুল আলম এর চাচা নুরুল হক ফারুকী মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৪

পাংশায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

১৫

সাংবাদিক তারিকুল ইসলামের ৩২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়

১৬

রায়পুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: পুলিশের দাবি সন্ত্রাসবিরোধী মামলা, পরিবারের অভিযোগ ভিন্ন

১৭

ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি

১৮

ধর্ষণের ঊর্ধ্বগতি নিয়ে গভীর শঙ্কা: এক বছরে হাজারো মামলা, শিশু-কিশোরীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে

১৯

স্ত্রীর সাথে অভিমানে বালিয়াকান্দিতে যুবকের আত্মহত্যা

২০

Design & Developed by: BD IT HOST