পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার একজন বরেণ্য আমলে দ্বীনের ইন্তেকাল। তার বাড়ি উপজেলার ১০নং সারেংকাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গনমান নিবাসী গ্রামে। তিনি সহকারী এটর্নি জেনারেল ও বাংলাদেশ আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সাফওয়ানের বাবা। মাওলানা আব্দুল হালিম পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আজ (৬ এপ্রিল, বুধবার) সকাল ৯টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার কর্মময় জীবনে উপজেলার সেহাঙ্গল মাদ্রাসা থেকে শুরু করে পর্যায়ক্রমে গোপালগঞ্জ, ফরিদপুর, মোড়েলগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম করে সর্বশেষ বানারীপাড়া উপজেলার চাউলাকাঠি ফাজিল মাদ্রাসা থেকে উপাধ্যক্ষ অবস্থায় কর্মজীবন শেষ করেন। তিনি স্ত্রী, দুই পুত্র, পাঁচ মেয়ে, সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ শোক প্রকাশ করেন। তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST