লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
৭ মে ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে কালবৈশাখীর তাণ্ডব, পাকা ধান নষ্টে কৃষকের কান্না

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামসহ বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঝড়ে পাকা ধানক্ষেত লণ্ডভণ্ড হয়ে গেছে। বুধবার রাতের আকস্মিক ঝড় ও দমকা হাওয়ায় ঘরে তোলার অপেক্ষায় থাকা সোনালি ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে কৃষকদের মুখে নেমে এসেছে হতাশার ছাপ।
কৃষকরা জানান, বুধবার (৬ মে) রাতে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী প্রায় আধাঘণ্টা তাণ্ডব চালায়। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি ও প্রবল বাতাসে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া গ্রাম, গোয়ালিমান্দা, হারিয়া মুন্না, কাজির পাগলা ও মেদিনীমন্ডলসহ বিভিন্ন মাঠের পাকা ধান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকরা জানান, আর মাত্র কয়েক দিনের মধ্যেই ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু ঝড়ের আঘাতে সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায়। অনেক জমির ধান মাটিতে শুয়ে পড়ায় কাটতে যেমন সমস্যা হবে, তেমনি ফলন নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আজিজ বলেন, সারা বছর কষ্ট করে চাষ করেছি। ধান কাটার ঠিক আগমুহূর্তে সব শেষ হয়ে গেল। এখন ঋণের টাকা কীভাবে শোধ করবো বুঝতে পারছি না।
আরেক কৃষক সুমন মিয়া বলেন, কয়েক বিঘা জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় দ্রুত ধান কাটাও সম্ভব হচ্ছে না।
স্থানীয়রা জানান, ঝড়ে শুধু ধানক্ষেতই নয়, বিভিন্ন গাছপালারও ক্ষতি হয়েছে। প্রকৃতির আকস্মিক এই আঘাতে কৃষকদের ঘরে সুখ ফেরানোর স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।
সোনালি ধানের হাসি যেখানে কৃষকের মুখে আনন্দ ফেরানোর কথা ছিল, সেখানে এখন শুধু দীর্ঘশ্বাস আর হতাশার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে লৌহজংয়ে অভিযান, বলগেট ও ড্রেজারসহ সরঞ্জাম আটক

তাহিরপুরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চুনারুঘাট উপজেলা জা সা স এর কমিটি অনুমোদন

লৌহজংয়ে কালবৈশাখীর তাণ্ডব, পাকা ধান নষ্টে কৃষকের কান্না

রাজবাড়ীতে পুলিশের অভিযানে ৮ পলাতক আসামি গ্রেপ্তার

লৌহজংয়ের মালির অংক বাজারে ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার

শ্রীনগরে শুকনা বোরো ধান বিক্রি হচ্ছে মাত্র ৮শত টাকায় কৃষক হতাশ

মুন্সিগঞ্জে নৌকার কারিগরদের কর্মব্যস্ত দিন অতিবাহিত

স্বরূপকাঠী পৌরসভা প্রকৌশলীর অফিসে কান্নায় ভেঙে পড়লেন এক প্রবাসীর স্ত্রী, দফায় দফায় ঘুষ নিলেও দেয়নি অনুমোদন

স্বপ্ন থেকে সফলতা: লক্ষ্মীপুরে লিটনের ডেইরি খামার বদলে দিচ্ছে জীবনের গল্প

১০

নেছারাবদে একজন বরেণ্য আমলে দ্বীনের ইন্তেকাল

১১

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস মালিকবিহীন অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ 

১২

মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষক সাগর গ্রেপ্তার

১৩

কালুখালীতে ‘ঢলন’ বন্ধের দাবিতে কৃষকদের বিক্ষোভ: পেঁয়াজ কেনা বন্ধ রেখেছে ব্যবসায়ীরা

১৪

কেরাণীগঞ্জে ০৩ লক্ষ টাকা মূল্যমানের ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক বহনে ব্যবহৃত ট্রাক জব্দ

১৫

মেহেরপুর শহরের শেখপাড়ায় পারিবারিক কলহের জেরে রিকশাচালক খুন

১৬

বহরপুর হাটে আড়তদারদের ধর্মঘট: ‘ঢলন’ প্রথা বন্ধের সিদ্ধান্তে বিপাকে কৃষকরা

১৭

বারবার তাগাদার পরও গাছ অপসারণ নেই, গাছের পাশ দিয়েই চলছে সংস্কারকাজ

১৮

লৌহজংয়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিককে ঢেউটিন দিল উপজেলা প্রশাসন

১৯

সমাজ সেবক দিদারুল আলম এর চাচা নুরুল হক ফারুকী মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

২০

Design & Developed by: BD IT HOST