মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

 

 

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন শুরু হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তিনি নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিজ মমতাজ আলো এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি ভাঙনের সর্বশেষ পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, “আমি এর আগে শিলই ইউনিয়ন পরিদর্শনে এসেছিলাম। তখন এখানে মসজিদটি ছিল। আজ সেই মসজিদটি নদীগর্ভে বিলীন হওয়ার সংবাদে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। নদীভাঙনে মানুষের বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হারিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক।”

তিনি বলেন, “বর্তমান সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটি সাময়িক ব্যবস্থা। ভবিষ্যতে এ এলাকার নদীভাঙন স্থায়ীভাবে প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রয়োজন।”

জেলা প্রশাসক আরও জানান, স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বাঁধ নির্মাণের কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জেলা প্রশাসন রয়েছে। ভাঙন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় সংসদ সদস্য মিজ মমতাজ আলো নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ভাঙন প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

গোয়ালন্দে জাহাঙ্গীরের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী, চিকিৎসা ও ওষুধ বিতরণ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অটোচালকের বাড়িতে চুরি, চোরের বক্তব্য বদল করে নির্দোষকে ফাঁসানোর অভিযোগ

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত

১০

মুন্সিগঞ্জের লৌহজং থেকে ৭০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার

১১

খড়-কাঠে- মাটিতে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব

১২

আমতলীতে কোচিংয়ে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে

১৩

ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা

১৪

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৫

জিয়াউর রহমানের দেওয়া বন্দোবস্তের জমি রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানবন্ধন

১৬

রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় ৩ জন আহত: র‌্যাব-১০ এর ধারাবাহিক অভিযানে ০৫ জন গ্রেপ্তার, পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ’সহ ০২টি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার

১৭

মাদক তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে: ওসি কামরুল হাসান

১৮

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

১৯

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST