bdporikroma
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ সাফা স্পোর্টিং আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

শেখ সাফা স্পোর্টিং আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

শেখ সাফা স্পোর্টিং আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আটিগাঁও যাত্রিক সংসদ খেলার মাঠে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে শেখ সাফা স্পোটিং আটিগাঁও আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন রিঙ্কু মাস্টার, আমজাদ হোসেন খান, দেলোয়ার বেপারী, মিথুন শিকদার, নাসির শেখ, উজ্জ্বল শেখ, খোকন আকন, বাবু ব্যাপারী, আসলাম হাওলাদার, মোঃ বান্টি শিকদার, মোঃ মিহির ডাক্তার ও মোঃ রনি আকন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হানিফ হাওলাদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ মোঃ লিখন, মোঃ মবিন ডাক্তার, মোঃ সাব্বির রহমান, মোঃ রামিম দেওয়ান, লিখন ঢালী ও মোঃ আব্দুল্লাহ। এ আয়োজনকে সফল করতে সহযোগিতা করেছে ইউনিক মেলামাইন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন,

“খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি। তরুণদের সুস্থ, সুন্দর ও আলোকিত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। ফুটবল আমাদের গ্রামীণ ক্রীড়ার ঐতিহ্য বহন করে। এ ধরনের আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখবে এবং ঐক্যবদ্ধ সমাজ গঠনে সহায়ক হবে।”

বিশেষ অতিথিরা বলেন,

“খেলাধুলা শুধু বিনোদনের জন্য নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা শেখায়। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে যুব সমাজ নেতৃত্বগুণ ও দলগত মনোভাব অর্জন করতে পারে। এ ধরনের উদ্যোগ গ্রামকে এগিয়ে নিয়ে যাবে।”

এছাড়া উদ্বোধনী ম্যাচে অংশ নেয় আটিগাঁও সুপার ক্রিংস বনাম দেওয়ানকান্দি জুনিয়র। খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। উত্তেজনাপূর্ণ ট্রাইবেকারে দেওয়ানকান্দি জুনিয়র বিজয়ী হয়।

আয়োজকরা জানান, মিনিফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আটিগাঁওসহ আশপাশের এলাকার তরুণদের ক্রীড়া মনোভাব জাগ্রত করা এবং একটি সুস্থ সমাজ গঠনই তাদের প্রধান লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

রামগড়ে  রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই!

জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

১০

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১১

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

১২

মাদ্রাসার ছাত্র হাসানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১৩

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৪

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

১৫

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

১৬

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

১৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার

১৮

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ২

১৯

ঝিনাইদহের বিষয়খালী বাজারে বেগবতী নদী থেকে ট্রাক হেল্পারের লাশ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST