
আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের আয়োজনে,
২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে
২২ মেবৃহস্পতিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে ।
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় ,
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বারেক খান (বারী)।
আরও উপস্থিত ছিলেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইলিয়াস মিয়া, ইউপি নারী সদস্য নারগিস বেগম, রিতা আক্তার, কুলসুম আক্তার এবং ইউপি পুরুষ সদস্য সুলতান মাহমুদ, রফিক মোল্লা, আবুল কালাম, কামাল হোসেন, আব্দুল বারেক, নজরুল ইসলাম, গোপাল চক্রবর্তী, আমির দেওয়ান ও রশিদুজ্জামান লস্কর।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা এবং সুধী সমাজের প্রতিনিধিরা উন্মুক্ত বাজেট সভায় অংশ নেন।
উল্লেখ্য, উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST