bdporikroma
১৭ মে ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং-উন

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং-উন

 

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন বলেছেন, সশস্ত্র বাহিনীর সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ কাজ’ হলো ‘পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নেওয়া’।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার বিশেষ বাহিনীর সামরিক মহড়া পরিদর্শনের পর কিম বলেন, তার দেশকে ‘আধুনিক যুদ্ধের সব স্তরের’ জন্য প্রস্তুত থাকতে হবে।

মহড়ার একটি ভিডিওতে দেখা গেছে, উত্তর কোরীয় সেনাবাহিনী তাদের ট্যাঙ্কগুলো অসম ও বালুময় ভূমির ওপর দিয়ে চালনা করছে। এ সময় চামড়ার কোট ও কালো প্যান্ট পরিহিত কিম তার স্বভাবসুলভ ভঙ্গিতে তা পর্যবেক্ষণ করছেন।

এ সময় তার চারপাশে অবস্থান করছিলেন জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অব স্টাফ এবং সাধারণ রাজনৈতিক ব্যুরোর পরিচালকসহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

একপর্যায়ে কিম দূরবীন হাতে নিয়ে ট্যাঙ্কগুলোর গোলাবর্ষণ লক্ষ্য করেন। দৃশ্যত মহড়া দেখে বেশ মুগ্ধ ছিলেন তিনি।

এ মহড়ায় শারীরিক অনুশীলন ছাড়াও সমুদ্র ও আকাশপথের অভিযানও অন্তর্ভুক্ত ছিল।

ভিডিওতে আরও দেখা যায়, সৈন্যরা রাবারের নৌকা থেকে নেমে সৈকতের দিকে দৌড়ে যাচ্ছে এবং হেলিকপ্টার থেকে রশির সাহায্যে নিচে নামছে।

পর্যবেক্ষণ শেষে কিম বলেন, তার দেশের ‍সেনাদের ‘প্রশিক্ষণ সম্পর্কে দৃষ্টিভঙ্গি’ এখন পরিবর্তিত হচ্ছে। আমাদের লক্ষ্য হলো ‘সামরিক ও প্রযুক্তিগত প্রস্তুতির পরিপূর্ণতা অর্জন’ এবং ‘অস্ত্র ব্যবস্থাগুলোর যুদ্ধ দক্ষতা ও কার্যকারিতা’ বৃদ্ধি।

তিনি আরও বলেন, আধুনিক যুদ্ধের সবস্তরে প্রস্তুতি নিতে হবে। যার মধ্যে রয়েছে- প্রশিক্ষণে ‘আইটি সিস্টেম এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ পদ্ধতির’ অন্তর্ভুক্তি।

সম্প্রতি, উত্তর কোরিয়ার সেনারা যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে- কিম জং-উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে কথা স্বীকার করেছেন।

কিম সেই সৈন্যদের ‘যুদ্ধচেতনা ও বীরত্বের’ জন্য প্রশংসা করেন। একই সঙ্গে একে ‘পবিত্র দায়িত্ব’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ককে ‘অটল শিলার মতো মজবুত’ করে তুলবে। সূত্র: মেহের নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার 

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ 

১০

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

১১

শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা

১২

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

১৩

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

১৪

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

১৫

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

১৬

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

১৭

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

১৮

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৯

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

২০

Design & Developed by: BD IT HOST