bdporikroma
৮ জানুয়ারী ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে হালদা নদীতে ২৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

হাটহাজারীতে হালদা নদীতে ২৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত

মোঃ একরামুল হক
চট্টগ্রাম | হাটহাজারী প্রতিনিধি:

হাটহাজারী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও মৎস্য হেরিটেজ খ্যাত হালদা নদীতে ২৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেট ও হালদা প্রকল্পের অর্থায়নে ধাপে ধাপে হালদার রেণু থেকে উৎপাদিত রুই, কাতলা, মৃগেল ও কালী বাউশ প্রজাতির পোনা মাছ নদীতে অবমুক্ত করা হচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় বুধবার (৭ জানুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলার উত্তর ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মাছুয়াগোনা ও মদুনাঘাট সরকারি হ্যাচারি সংলগ্ন হালদা নদীতে দ্বিতীয় ধাপে প্রায় ২২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়, হাটহাজারীর বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা এবং স্থানীয় মৎস্যজীবীরা।
মৎস্য কর্মকর্তারা জানান, হালদার রেণু থেকে উৎপাদিত এসব পোনা নদীর কার্পজাতীয় মাছের মজুত বৃদ্ধিতে সহায়ক হবে। ভবিষ্যতে এসব পোনা বড় হয়ে হালদা নদীতে প্রজননক্ষম মাছ হিসেবে ডিম ছাড়বে, যা হালদার জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের সত্তারঘাট সংলগ্ন হালদা নদীতে প্রথম ধাপে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ৩০ কেজি মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।###

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার 

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ 

১০

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

১১

শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা

১২

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

১৩

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

১৪

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

১৫

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

১৬

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

১৭

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

১৮

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৯

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

২০

Design & Developed by: BD IT HOST