bdporikroma
৫ জুলাই ২০২৫, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ গোলে বাংলাদেশের বিশাল জয়

জয়ের পর বাংলাদেশের মেয়েদের উদ্‌যাপন

 

ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আজ তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২৬ নারী এশিয়ান কাপ  বাছাইপর্বে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধেই ৭ গোল করে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মনিকা চাকমা ও স্বপ্না রানীকে ঘিরে হয়েছে এই গোল উৎসব। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় জয় নিয়েও গবেষণা শুরু হয়ে গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। তাতে কী, ৭-০ ব্যবধানও কম নয়!

আগের ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েই নিশ্চিত হয় প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা। আজ জয় দিয়ে সফর শেষ করে দেশে ফিরছেন মনিকারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই স্বপ্না রানীর দূরপাল্লার শটে শুরু হয় গোল-উৎসব। এরপর একে একে গোল করেন শামসুন্নাহার জুনিয়র (৬ ও ১৩ মিনিট), মনিকা (১৬ মিনিট), ঋতুপর্ণা (১৮ ও ৪০ মিনিট), ও তহুরা খাতুন (২১ মিনিট)। ৪০ মিনিটে মনিকার কর্নার থেকে ঋতুপর্ণার বাঁ পায়ের শটে আসে সপ্তম গোলটি।

জোড়া গোল করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমার সামনে। তবে কোচ পিটার বাটলার দ্বিতীয়ার্ধে আর নামাননি ঋতুপর্ণাকে। শামসুন্নাহারকে তুলে নেন ৬৮ মিনিটে। নির্ভার এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ তুলে নেন গোলকিপার রুপণাকে, তাঁর জায়গায় নামেন স্বর্ণাকে। আসেন উমেলাহ, হালিমা, ও রিপারাও।

তুর্কমেনিস্তান প্রথমার্ধে দিশেহারা থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। যদিও পুরো ম্যাচে তাদের খেলায় শুরুর স্কুল-স্তরের দুর্বলতাই বেশি চোখে পড়েছে। বিশেষ করে তাদের গোলকিপারের এক হাস্যকর ভুলে ঋতুপর্ণা চাকমার শটে হজম করা গোলটি ছিল ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি।

এই জয়সহ গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। সেখানে ১২ দলের মধ্যে প্রথম ছয়ে থাকলেই ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। সেরা আটে থাকলে সুযোগ থাকবে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার। বাংলাদেশের মেয়েদের এমন দুর্দান্ত অর্জন নারী ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে।

গ্রুপে রানার্সআপ হয়েছে স্বাগতিক মিয়ানমার, যারা আজ শেষ ম্যাচে বাহরাইনকে হারিয়েছে ৬-০ গোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আলোচনা সভা

১

নবীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা ও এক লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায়

২

চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

৩

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার রফিক শেখ

৫

৭ নভেম্বরের ইতিহাস আড়াল করতে ১৭ বছর ধরে অপচেষ্টা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

৬

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

৭

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত

৮

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

৯

হাইদগাও ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে মিছিল নিয়ে দক্ষিণ জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগদান

১০

শান্তিগঞ্জে সংঘর্ষের পর ২৩টি বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ ক্ষতি কোটি টাকার বেশি

১১

মাগুরার মহম্মদপুরে ১০৬তম ঐতিহ্যবাহী লাঠিখেলা, মেলা ও বিচার গান শুরু

১২

শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

১৩

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার তাগিদ ডা. শাহাদাতের

১৪

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১৫

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

১৭

উপজেলা প্রশাসন নেছারাবাদের আয়োজনে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

১৮

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৯

শেরপুরের নন্নী ইউনিয়ন এখন ‘বায়োগ্যাস পল্লী’র এক অনন্য মডেল

২০

Design & Developed by: BD IT HOST