bdporikroma
১৯ মে ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের

 

৭ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের । ছবি: পরিক্রমা

মো: ফয়সাল হোসেন

স্টাফ রিপোর্টার

ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকটসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা

সোমবার (১৯ মে) সকাল ১১ টায় কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক  সংগঠন সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে একত্রিত হতে থাকে এবং পরবর্তীতে  মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং ছাত্রদের পক্ষ থেকে ১১ জন প্রতিনিধি ডিসির সাথে সরাসরি কথা বলেন।

ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম জানান, ছাত্রদের ৭ দফা দাবির মধ্যে প্রথম যে দাবি ছাত্রাবাস সংস্কার, এই সংস্কার নিয়ে কথা বলা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন  আগামী ৪ থেকে ৫ মাসের মধ্যে কলেজের একমাত্র ছাত্রাবাস সংস্কার ও ছাত্রাবাসের জায়গা দখলমুক্ত হবে এবং দ্বিতীয় দাবি পরিবহন ব্যবস্থা নিয়ে কলেজ প্রশাসনের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে সমাধান করবে বলে আশ্বস্ত করেন।

শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি
শ্রেণিকক্ষ সংকট, শিক্ষক সংকট নিরসনসহ যে সকল যৌক্তিক দাবিগুলো নিয়ে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতশত মানুষের দুর্ভোগ।। পাকা সেতুর দাবি এলাকাবাসীর

শ্রীনগরে সোনালী আসে ফিরে এসেছে সোনালী দিন কৃষকের মুখে হাসি

বর্ষা এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা

রাজবাড়ী কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার 

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার

১০

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

১১

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

১২

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

১৩

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

১৪

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৫

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

১৬

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ 

১৭

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

১৮

শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা

১৯

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST