bdporikroma
২৫ ডিসেম্বর ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পত্রিকা অফিসে হামলা, সাংবাদিক হেনস্তা ও মিথ্যা মামলার প্রতিবাদে ডিআরইউ’র মানববন্ধন

পত্রিকা অফিসে হামলা, সাংবাদিক হেনস্তা ও মিথ্যা মামলার প্রতিবাদে ডিআরইউ’র মানববন্ধন

পত্রিকা অফিসে হামলা, সাংবাদিক হেনস্তা ও মিথ্যা মামলার প্রতিবাদে ডিআরইউ’র মানববন্ধন

 

স্টাফ রিপোর্টারঃ

দ্য নিউএজ সম্পাদক প্রবীণ সাংবাদিক নূরুল কবীরকে প্রকাশ্যে হেনস্তা, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসাইনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ডিআরইউ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় ডিআরইউর নেতৃবৃন্দসহ গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, ডিআরইউর সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা। এসব মামলার মাধ্যমে সাংবাদিক সংগঠনকে হয়রানি করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হয়রানি ও মিথ্যা মামলা গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও বলেন, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা এবং দ্য নিউএজ সম্পাদক নূরুল কবীরকে প্রকাশ্যে হেনস্তার ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। অতীতেও সাংবাদিকদের ওপর ভয়াবহ হামলা হয়েছে, কিন্তু বিচার না হওয়ায় আজ আবারও এমন দুঃসাহস দেখাচ্ছে দুর্বৃত্তরা।

ডিআরইউ সভাপতি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ৭২ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার, নূরুল কবীরকে হেনস্তাকারী এবং প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ সব সময় তার সদস্যদের পাশে আছে এবং থাকবে। তিনি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলাকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিপন্থী উল্লেখ করে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। চাইলেই গণমাধ্যমের কণ্ঠরোধ করা যায় না।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, দেশে গণমাধ্যমে হামলা নতুন নয়। অতীতেও বিভিন্ন সংবাদমাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। আমরা তখনও সাংবাদিকদের অধিকারের পক্ষে রাস্তায় ছিলাম, এখনো আছি। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

মানবন্ধনে বক্তব্য রাখেন, ডিআরইউ’র সাবেক সভাপতি শফিকুল করিম, দৈনিক প্রথম আলোর অনলাইন এডিটর শওকত হোসেন মাসুম, ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি, মো: মাজাহারুল ইসলাম, ডিআরইউ’র সাবেক সহ-সভাপতি গাযী আনোয়ার, সাবেক যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাবেক নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, সাবেক কার্যনির্বাহী সদস্য কুদরত-ই খোদা, স্থায়ী সদস্য শেখ আরীফ, নাজনীন আক্তার, শেখ আব্দুল্লাহ, মতলু মল্লিক, কামরুজ্জামান খান, আহমেদ আতিক, দীপন নন্দী, ডিএম আমিরুল ইসলাম অমর প্রমুখ।

এছাড়া ডিআরইউর যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরীসহ ডিআরইউর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

১০

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

১১

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১২

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১৪

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৫

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৬

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৭

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

১৮

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST