bdporikroma
৭ জানুয়ারী ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

 

আশরাফুজ্জামান, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের জায়গা দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি( বুধবার) সকালে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন,ইউনিয়ন পরিষদের জায়গা অবৈধভাবে দখল করে তাতে স্থাপনা নির্মান করেছে আতোয়ার মন্ডল ও মতিয়ার ,যার কারনে এখানে নতুন ভবন স্থাপন হচ্ছে না,ফলে ঝুঁকি নিয়েই চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।
তারা জানান,আতোয়ার রহমান মন্ডল ও মতিয়ার ইউনিয়ন পরিষদের নামে কাশিয়াবাড়ী মৌজার ৭৪১ নং খতিয়ানের ৮১১নংরদাগের ০.০২০০, ৭৩৯ নং খতিয়ানের ৮১১ নং দাগের ০.০১৫০ ও ৭৮২ নং দাগে ০.১০২৬ একরসহ বেশ কিছু জমি অবৈধভাবে দখল নিয়ে স্থাপনা তৈরি করেন,২০২৪ সালে সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম উক্ত জায়গা দখলমুক্ত করার জন্য বাংলাদেশ সচিবালয়সহ বেশ কিছু জায়গায় আবেদন করেন।২০২৪ সালে বাংলাদেশ সচিবালয়ের উপ সচিব স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়,পরে জেলা প্রশাসক বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক রিপোর্ট করতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর চিঠি পাঠাইলে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে তদন্ত করে জেলা প্রশাসক বরাবর রিপোর্ট পাঠান ,এর প্রেক্ষিতে জেলা প্রশাসক অবৈধ স্থাপনা অপসারনের জন্য আতোয়ার রহমানকে নির্দেশ দিলেও তিনি তা অপসারন করেননি।পরে গত বছরের সেপ্টেম্বরে উক্ত জায়গা অপসারনের জন্য দুইজন ম্যাজিট্রেট নিয়োগ করা হলেও আজ পর্যন্ত উক্ত জায়গা দখল মুক্ত করা হয়নি।
এলাকার আলতাফ হোসেন বলেন, দখলদারদের কাছ থেকে ওই জায়গা দখলমুক্ত করতে না পারলে এখানে নতুন ভবন নির্মান সম্ভব নয়,এ সময় তারা ওই জায়গা দখলমুুক্ত করতে সরকারের কাছে জোর দাবী জানান।

মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

১০

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

১১

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১২

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১৪

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৫

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৬

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৭

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

১৮

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST