নাজমুল হোসেন, রাজবাড়ী
১৪ অগাস্ট ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ: তদন্তে পুলিশ

 

রাজবাড়ীর পাংশায় নেশাগ্রস্ত ছেলের হাতে তারা খাতুন (৪৬) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে রাজু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু—তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত তারা খাতুন উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুড়িয়া গ্রামের জাবেদ বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তারা খাতুনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ সময় এলাকাবাসী নিহতের ছেলে রাজু বিশ্বাসকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিহতের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, রাজু বিশ্বাস (২৮) দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত ছিলেন। নেশাজনিতে কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। ছেলের চিকিৎসার জন্য তারা খাতুন মোটরসাইকেলে করে কুষ্টিয়া জেলার বনগ্রাম এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে জানা গেছে। একপর্যায়ে রাজু তার মাকে সঙ্গে নিয়ে খালার বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

পুলিশ জানায়, তারা খাতুনের সঙ্গে তার স্বামী জাবেদ বিশ্বাসের সম্পর্কও ভালো ছিল না। ঘটনার পর থেকে জাবেদ বিশ্বাস পলাতক রয়েছেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাইনুল ইসলাম বলেন, নাদুড়িয়া ঘাট এলাকা থেকে তারা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু, তা তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হকসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রগতি বিপ্লবী সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—মতলব উত্তরে মানববন্ধন ও র‌্যালি

মতলব উত্তরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ মাদক থেকে দূরে থাকতে তরুণদের প্রতি এম ইলিয়াছ আলীর আহ্বান

পাংশায় নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ: তদন্তে পুলিশ

রাজধানীর কদমতলী এলাকায় ম্যাগাজিনসহ ০১ টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ০৪ জন অস্ত্রধারী’কে গ্রেফতার

প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা প্রবাসীর স্ত্রী-কন্যাসহ ৪জনকে কুপিয়ে যখন।। আটক করেছে পুলিশ ‎

মৌলভীবাজারে আবারো কিশোর গ্যাংয়ের তাণ্ডব: গলায়-মাথায় ছু’রি’কা’ঘা’তে কিশোরের অবস্থা আশঙ্কাজনক

মহম্মদপুরে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির একাংশের বিক্ষোভ

দিরাইয়ে বাবার হাতেই খুন ২ শিশু, হাওর থেকে মরদেহ উদ্ধার, আটক ঘাতক পিতা

কিডনি দুইটি অচল, ২-৩ লাখ টাকা হলেই বাঁচতে পারেন মনজুর, কিডনি দিতে প্রস্তুত বৃদ্ধ মা

সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম

১০

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন—পরিবেশমন্ত্রী

১১

গোয়ালীমান্দ্রা ও ঘোলতলীতে অভিযান, ৩৫ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১২

দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাস মাত্র ১! ১৬ স্টাফের বিপরীতে শিক্ষার্থী ৪৯

১৩

এসএসিতে জামালগঞ্জে সেরা শুভ্রদীপ, ১২৫০-এ ১১৭১ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ-৫

১৪

৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের শিশু তানজিল

১৫

শ্রীনগরে ভৌতিক বিদ্যুৎ বিল কমানোর দাবিতে ব্যবসায়ীরা মিটার রিডারকে ঘেরাও

১৬

মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ০৫  রাউন্ড শটগানের গুলি উদ্ধার

১৭

হোটেল সোনারগাঁও-উপস্থিত AR tv’র চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আল আমিন আহমেদ-১০.০৮.২০২৬

১৮

এআর টিভির আলোচনায় হোটেল সোনারগাঁয়ে এআর টিভির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আল আমিন আহমেদ

১৯

এআর টিভির আলোচনায় হোটেল সোনারগাঁয়ে এআর টিভির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আল আমিন আহমেদ

২০

Design & Developed by: BD IT HOST