‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গায় মাদকদ্রব্যের সেবন ও অবৈধ বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ‘প্রগতি বিপ্লবী সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে মোহনপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি রাখা দরকার বলেও জানান বক্তারা।
ইঞ্জিনিয়ার শাহ আলীর পরিচালনায়,
এ সময় সাংবাদিক দৌলত হোসেন আবির , উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম মিয়াজী, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, সাবেক সেনা কর্মকর্তা আলী হোসেন, ওয়াজে উল্লা, দুলাল সরকার, শাহজালাল মিয়াজী’সহ আরও অনেকে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
প্রগতি বিপ্লবী সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—মতলব উত্তরে মানববন্ধন ও র্যালি
১
মতলব উত্তরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ মাদক থেকে দূরে থাকতে তরুণদের প্রতি এম ইলিয়াছ আলীর আহ্বান
২
পাংশায় নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ: তদন্তে পুলিশ
৩
রাজধানীর কদমতলী এলাকায় ম্যাগাজিনসহ ০১ টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ০৪ জন অস্ত্রধারী’কে গ্রেফতার
৪
প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা প্রবাসীর স্ত্রী-কন্যাসহ ৪জনকে কুপিয়ে যখন।। আটক করেছে পুলিশ