নাজমুল হোসেন, রাজবাড়ী
১৬ অগাস্ট ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

 

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গুরুত্বপূর্ণ পদ্মার মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ঘেঁষে গড়ে উঠেছে এক বিশাল ও স্থায়ী ময়লার ভাগাড়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিদিন শত শত টন বর্জ্য এনে উন্মুক্ত স্থানে ফেলার কারণে একদিকে যেমন এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে, অন্যদিকে চরম দুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ, পথচারী এবং পরিবহন চালকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন বা বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের কাজ সময়মতো শেষ না হওয়ার কারণে বাধ্য হয়ে পৌর কর্তৃপক্ষ এই ব্যস্ততম মহাসড়কের পাশেই ময়লা ফেলছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, প্রতিদিন রাতে ও ভোরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে ভ্যান বা ট্রাকে করে ময়লা এনে সরাসরি সড়কের পাশে ফেলছেন। ফলে দীর্ঘ এলাকাজুড়ে ময়লার পাহাড় জমে এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। এর ঠিক পাশেই রয়েছে গোয়ালন্দ বিদ্যুৎ অফিসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে প্রতিদিন শত শত মানুষের যাতায়াত রয়েছে।

খোলা আকাশের নিচে ফেলা এসব পচা-আবর্জনা থেকে প্রতিনিয়ত তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং দূরপাল্কার যাত্রীদের নাক-মুখ চেপে ও রুমাল দিয়ে ঢেকে চলাচল করতে হচ্ছে।স্থানীয় চিকিৎসকদের মতে, এই বর্জ্য থেকে ছড়ানো দুর্গন্ধ ও ক্ষতিকারক গ্যাসে এলাকায় শ্বাসকষ্ট, অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং মারাত্মক এলার্জিজনিত রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। এছাড়া ময়লার স্তূপে ভনভন করা মশা-মাছির উপদ্রব এবং ময়লা পোড়ানোর বিষাক্ত ধোঁয়ায় চারপাশের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। পথচারী ও চালকদের অনেকেরই এই এলাকায় পৌঁছালে বমি ভাব দেখা দেয়।

ময়লার এই বিশাল ভাগাড়টির পাশেই রয়েছে মরা পদ্মা নদী। উন্মুক্ত এসব বর্জ্য গড়িয়ে ও ভেসে সরাসরি গিয়ে মিশছে নদীর পানিতে। স্থানীয় লোকজন বাধ্য হয়ে এই নদীর পানি দিয়েই গোসল, জামাকাপড় ধোয়া এবং গবাদিপশুর গোসলের মতো দৈনন্দিন কাজ করছেন, যার ফলে মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে।

ময়লার স্তূপ থেকে খাবার সংগ্রহ করতে আসা কুকুরের দল প্রায়ই সড়কের মাঝখানে টানাটানি করে। এর ফলে হঠাৎ করে মোটরসাইকেল, বাইসাইকেল বা অটোরিকশার চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে রাতের বেলা দ্রুতগতির যানবাহনের জন্য এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাইফুল হুদা জানান, “বিষয়টি আমি সবেমাত্র অবগত হয়েছি এবং এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সমস্যা। নির্ধারিত ডাম্পিং স্টেশনের কাজ দ্রুত সম্পন্ন করতে এবং জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের সাথে সমন্বয় করে খুব শীঘ্রই ময়লা-আবর্জনা স্থায়ী ডাম্পিং স্টেশনে স্থানান্তরের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার্থে দ্রুত এই মহাসড়কঘেঁষা ময়লার ভাগাড়টি অপসারণ করে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন মহল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

রামগড়ে  রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই!

জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান

১০

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

১১

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১২

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

১৩

মাদ্রাসার ছাত্র হাসানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১৪

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৫

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

১৬

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

১৭

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

১৮

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার

১৯

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST