দেওয়ান মুরাদুজ্জামান  মতলব (চাঁদপুর)সংবাদদাতা 
১৭ অগাস্ট ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষার রেজাল্ট কার্ড বিতরণ করা হয়। শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী, কার্যনিবার্হী পরিষদ ও অভিভাবকদের সমন্বয় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি।
তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, কার্যনির্বাহী পরিষদ এবং অভিভাবকদের যৌথ মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। সবার সক্রিয় অংশগ্রহণে একটি সুন্দর ও কার্যকর শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়। এটি শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়নে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
ইউএনও মাহমুদা কুলসুম মনি আরো বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হলে নিয়মিত পড়াশোনা, রুটিন মেনে চলা, ক্লাসে মনোযোগী হওয়া এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা জরুরি। সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করলে পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।
প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, নাউরী আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন’সহ শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

রামগড়ে  রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই!

জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

১০

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

১১

মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান

১২

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

১৩

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১৪

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

১৫

মাদ্রাসার ছাত্র হাসানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১৬

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৭

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

১৮

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

১৯

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

২০

Design & Developed by: BD IT HOST