দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর)সংবাদদাতা
১৭ অগাস্ট ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা

 

“মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মাদকবিরোধী একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ছেংগারচর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
চাঁদপুর জেলা বিএনপি নেতা ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেন, “আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এ সময় ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান’সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মাদককে না বলি, তরুণ প্রজন্মকে রক্ষা করি—সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

রামগড়ে  রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই!

জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

১০

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

১১

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

১২

মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান

১৩

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

১৪

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১৫

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

১৬

মাদ্রাসার ছাত্র হাসানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১৭

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৮

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

১৯

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST