bdporikroma
১৮ অগাস্ট ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় নারী ও শিশুদের সুরক্ষা এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কর্মশালা

 

 

 

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত নারী ও শিশুদের সুরক্ষা, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, মানবপাচার প্রতিরোধ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়ে সচেতনতা বাড়াতে এক কমিউনিটি কর্মশালা ও সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পায়াকট বাংলাদেশ-এর প্রশিক্ষণ হলরুমে শাপলা মহিলা সংস্থার (এসএমএস) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

শাপলা মহিলা সংস্থার প্রজন্ম-সোপান প্রকল্পের মনিটরিং অফিসার বিধান রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান। প্রজন্ম সোপান প্রকল্পের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার মো. খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়ালন্দঘাট থানার এসআই রাজিব সিকদার, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব মো. ইব্রাহিম হোসেন, পায়াকট বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার মো. মজিবুর রহমান জুয়েল এবং গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মো. মোজাম্মেল হক প্রমুখ।

সভায় দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, মানবপাচার প্রতিরোধ, এবং শিশুদের যৌন নিপীড়ন ও মাদক ব্যবসার ঝুঁকি থেকে সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, যৌনপল্লীর বাসিন্দারাও সমাজের অংশ। তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আয়োজকদের মতে, সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে এই জনগোষ্ঠীর নিরাপদ জীবন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলাশবাড়ী পৌর শ্রমিকদলের আহবায়ক শরিফুল ইসলাম বাবু, সদস্য সচিব ইউসুব মন্ডল নয়ন

লৌহজংয়ে ৫০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চার বছরেও পাকা হয়নি মাওয়া-পুরাতনঘাট সড়ক ইট উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত দুর্ঘটনার ঝুঁকিতে হাজারো মানুষ দায়িত্ব নিয়ে তিন দপ্তরের রশি টানাটানি

মতলব উত্তরে শতাধিক স্থানে মাদকের আসর, বাড়ছে জুয়ার দৌরাত্ম্য

দৌলতদিয়ায় নারী ও শিশুদের সুরক্ষা এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কর্মশালা

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ভোর থেকে দুপুরের মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে; প্রাণ হারিয়েছে এক ১০ জন আহত

শ্রীনগরে খালের নোংরা পানিতে খেলছে শিশুএকটুখানি ভুলের তরে ঘটতে পারে দুর্ঘটনা

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা

১০

মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার

১১

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

১২

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৩

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

১৪

রামগড়ে  রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই!

১৬

জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

১৭

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

১৮

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

১৯

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

২০

Design & Developed by: BD IT HOST