খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ আগস্ট) পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সভাপতিত্ব করেন।সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন
জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম , উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, বাংলাদেশ জামায়াতের ইসলামী রামগড় উপজেলা শাখার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা এনসিপির সমন্বয়ক হারুনুর রশিদ, রামগড় প্রেসক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা, উপজেলা দুপ্রক সভাপতি শাহআলম প্রমূখ। সভা শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের টিআর, কাবিখা প্রকল্প হতে ১২ জন হতদরিদ্র ব্যক্তির মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।এছাড়াও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ প্রাপ্ত( উচ্চ লাফ বালিকা) শিক্ষার্থী উর্মিলা ত্রিপুরাকে পুরুষ্কৃত করা হয়।এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST