মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাবের অভিযানে ফেনীতে ১৮.৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

 

ফেনীতে মাদকবিরোধী অভিযানে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গত ২১ আগস্ট রাত ৮টা ১০ মিনিটের দিকে ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজার এলাকার এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি গাঁজা নিয়ে ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজারের এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় দুই যুবককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের রামু থানার শিয়া পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে আজিজুর রহমান (২৫) এবং একই থানার পানের ছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে মো. দূর (২১)।

র‌্যাবের ভাষ্য, আটক দুজনের সঙ্গে থাকা একটি কফি রঙের ট্রলি ব্যাগ ও একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে বিশেষভাবে রাখা ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে এসব গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ আরও জানায়, আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা গাঁজা-সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফেনী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে অস্ত্রসহ ৩ যুবক আটক

মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

তুরস্কের ব্লু মসজিদের আদলে নির্মিত আলী শিকদার জামে মসজিদ, দক্ষিণ চট্টগ্রামে সবার নজর কাড়ছে

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মুন্সীগঞ্জে অবস্থিত পদ্মা নদী নয় এ যেন মরুভূমি

রাজধানীর শাহবাগ হতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত  আসামি’কে গ্রেফতার 

নড়াইলে ফেলনা পাটকাঠি এখন আয়ের উৎস

গোয়ালন্দে ঘরে ঢুকে চা বিক্রেতাকে গলা কেটে হত্যা

র‌্যাবের অভিযানে ফেনীতে ১৮.৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

১০

সিরাজদিখানের ইছাপুরায় মাদকবিরোধী মানববন্ধন

১১

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

১২

রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশের পর উত্তেজনা, প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধের অভিযোগ হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভক্তি নিয়ে প্রশ্ন; নিরপেক্ষ তদন্তের দাবি

১৩

আমতলীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার, বসতঘর থেকে উদ্ধার ৭৫০ গ্রাম

১৪

শ্রীনগরে আল ইহসান সোসাল ডেভেলপমেন্ট সেন্টারের ক্যান্সার রোগীকে আর্থিক অনুদান প্রদান

১৫

জামায়াত নেতা বেলাল হোসেনের ইন্তেকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের শোক

১৬

মেসের বাজার নিয়ে বিরোধের জেরে রুমমেটকে ছু-রি-কা-ঘা-তে হ-ত্যা

১৭

কাজীরপাগলায় ৬০০ ইয়াবাসহ রাজেদা বেগম গ্রেপ্তার

১৮

গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের মানববন্ধন

১৯

পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃক্তি পরীক্ষা ২০২৬ ইং সিলেবাস ও ফরম প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST