নাজমুল হোসেন, রাজবাড়ী
২২ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ঘরে ঢুকে চা বিক্রেতাকে গলা কেটে হত্যা

 

 

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইসহাক মিয়ার পাড়া (পৌর জামতলা বাজার এলাকা) সংলগ্ন মো. ফারুক শেখ (৪৬) নামের এক চা বিক্রেতার গলা ও হাত কাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে নিজ ঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত ফারুক শেখ ওই এলাকার আব্দুল খালেক শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ফারুক দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় একটি চায়ের দোকান চালাতেন। তিনি প্রতিদিন রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফিরে ঘুমাতেন। ঘটনার দিন বিদ্যুৎ না থাকায় তিনি ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, শনিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ফারুকের বড় ভাই ও ছোট ভাবীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের মেঝ্যে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন।

নিহতের ছোট ভাই বারেক শেখ জানান, তাঁরা তিন ভাই মিলে দৌলতদিয়ায় চায়ের ব্যবসা পরিচালনা করেন। সকালে তাঁর সঙ্গে বিদ্যুৎ বিল নিয়ে ফারুকের কথা হয়েছিল। ফারুক এলাকায় খুবই শান্ত প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর একাধিক বিয়ে হলেও বর্তমানে কোনো স্ত্রী ছিল না।

অপ্রীতিকর কোনো পূর্বশত্রুতা কিংবা ব্যবসায়িক কোন্দল থেকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কি না—তা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। দিনদুপুরে নিজ ঘরে ঢুকে এভাবে হত্যার ঘটনায় পুরো জামতলা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সচেতন মহল অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। ঘর থেকে ফারুক শেখের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক টিম। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে অস্ত্রসহ ৩ যুবক আটক

মহেশপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

তুরস্কের ব্লু মসজিদের আদলে নির্মিত আলী শিকদার জামে মসজিদ, দক্ষিণ চট্টগ্রামে সবার নজর কাড়ছে

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

মুন্সীগঞ্জে অবস্থিত পদ্মা নদী নয় এ যেন মরুভূমি

রাজধানীর শাহবাগ হতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত  আসামি’কে গ্রেফতার 

নড়াইলে ফেলনা পাটকাঠি এখন আয়ের উৎস

গোয়ালন্দে ঘরে ঢুকে চা বিক্রেতাকে গলা কেটে হত্যা

র‌্যাবের অভিযানে ফেনীতে ১৮.৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

১০

সিরাজদিখানের ইছাপুরায় মাদকবিরোধী মানববন্ধন

১১

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

১২

রাশেদা বেগম বিদ্যালয়ে প্রবেশের পর উত্তেজনা, প্রধান শিক্ষকের কক্ষে তালাবদ্ধের অভিযোগ হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভক্তি নিয়ে প্রশ্ন; নিরপেক্ষ তদন্তের দাবি

১৩

আমতলীতে গাঁজাসহ নারী গ্রেপ্তার, বসতঘর থেকে উদ্ধার ৭৫০ গ্রাম

১৪

শ্রীনগরে আল ইহসান সোসাল ডেভেলপমেন্ট সেন্টারের ক্যান্সার রোগীকে আর্থিক অনুদান প্রদান

১৫

জামায়াত নেতা বেলাল হোসেনের ইন্তেকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের শোক

১৬

মেসের বাজার নিয়ে বিরোধের জেরে রুমমেটকে ছু-রি-কা-ঘা-তে হ-ত্যা

১৭

কাজীরপাগলায় ৬০০ ইয়াবাসহ রাজেদা বেগম গ্রেপ্তার

১৮

গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের মানববন্ধন

১৯

পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃক্তি পরীক্ষা ২০২৬ ইং সিলেবাস ও ফরম প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST