র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১০ অস্ত্র আইনে ১০ বছরের কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ সোহরাব উদ্দিন (৪৩)’কে রাজধানীর শাহবাগ থানা এলাকা হতে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২২/০৮/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৩:০৫ ঘটিকায় র্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার শাহবাগ থানাধীন বাংলামটর সুন্দরবন পানির পাম্প এলাকা থেকে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার মামলার নং- ০৩, তারিখ- ০৪/০৩/২০১৭ খ্রি., ধারা- অস্ত্র আইনের ১৯অ মোতাবেক ১০ বছরের কারাদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ সোহরাব উদ্দিন (৪৩), পিতা- মোঃ সাখাওয়াত হোসেন, সাং- ভায়না পশ্চিম পাড়া, থানা- হরিনাকুন্ড, জেলা- ঝিনাইদহ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST