মোঃ সামিরুল ইসলাম, নড়াইল সংবাদদাতা
১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খড়-কাঠে- মাটিতে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব

 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নড়াইল জেলা জুড়ে রয়েছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। জেলা শহরের লোহাগড়া ও কালিয়া উপজলায় বিভিন্ন পূজা মণ্ডপে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। পূজা যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে কারিগরদের কর্মব্যস্ততা। জেলা শহরসহ তিন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, কাঠ, সুতা ও মাটি দিয়ে নিপুণ হাতে প্রতিমা তৈরির কাজ চলছে। কেউ কাঠে ও খড়ে খড়ের প্রলেপ বা ছাঁচ তৈরি করছেন, আবার কেউ মাটি দিয়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার অবয়ব। প্রতিমার কাজ অনেক মণ্ডপে ইতোমধ্যেই কাটামো তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে মাটি দেওয়ার শেষ ধাপের কাজ। পূজা ঘনিয়ে আসায় অনেক প্রতিমাশিল্পী নতুন করে প্রতিমার অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন। কারিগরদের দাবি, এ বছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় বেড়েছে। তবে একই সাথে খড়, কাঠ, মাটি, রং ও অন্যান্য উপকরণের দামও বেড়েছে। সে তুলনায় বাড়েনি প্রতিমার দাম। ফলে পরিশ্রম অনুযায়ী আয় হচ্ছে না তাদের। লোহাগড়ার কুন্দশী পালপাড়ার প্রতিমাশিল্পী পরিমল পাল বলেন, “প্রতিমা তৈরির উপকরণগুলোর দাম ও চাহিদা দুটোই বেড়েছে। তবে প্রতিমার দাম বাড়েনি। অবস্থা চলতি বছর গত বছরের তুলনায় প্রতিমার চাহিদা বেশি।” আরেক প্রতিমাশিল্পী তপন পাল বলেন, “আগের মতো মানুষ মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার না করায় আমাদের প্রায় সারা বছরই অলস সময় কাটাতে হয়। দুর্গাপূজার সময় প্রতিমা তৈরি করে যে আয় হয়, তা দিয়ে কোনোভাবে সারা বছর সংসার চালাতে হয়। কিন্তু এবার প্রতিমা তৈরির উপকরণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। আয়োজকরা প্রতিমার দাম না বাড়ানোয় আমাদের প্রত্যাশিত আয় হচ্ছে না।”
লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া এলাকার প্রতিমাশিল্পী বিষ্ণু কর্মকার বলেন, “প্রতিমা তৈরির সব উপকরণের দাম বেড়েছে। কিন্তু আমাদের মজুরি বাড়েনি। বছরে দুর্গাপূজার সময় যে আয় হয়, তা দিয়েই বছরের বাকি সময় চলতে হয়।” নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও নড়াইল টাউন কালিবাড়ি মন্দির পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি অশোক কুন্ডু বলেন, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পাঁচ দিনব্যাপী এ উৎসব ২০ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। তিনি জানান, এ বছর নড়াইল জেলায় পাঁচ শতাধিক পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ১৪৯টি এবং কালিয়া ও নড়াগাতী থানা এলাকায় ১৪৮টি পূজামণ্ডপ রয়েছে। ইতোমধ্যে পূজামণ্ডপের তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। লোহাগড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে আয়োজকদের তৎপরতা বেড়েছে। পূজা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, দেবীর আগমনে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় হবে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। নড়াইলের জেলা প্রশাসক ড. আবদুল ছালাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খড়-কাঠে- মাটিতে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব

আমতলীতে কোচিংয়ে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে

ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জিয়াউর রহমানের দেওয়া বন্দোবস্তের জমি রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানবন্ধন

রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় ৩ জন আহত: র‌্যাব-১০ এর ধারাবাহিক অভিযানে ০৫ জন গ্রেপ্তার, পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ’সহ ০২টি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার

মাদক তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে: ওসি কামরুল হাসান

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

১০

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক উদ্ধার’কে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোহম্মদ শাহীন সুত্রাপুরে  গ্রেফতার 

১১

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

১২

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৩

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

১৪

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

১৫

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

১৬

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

১৭

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

১৮

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১৯

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

২০

Design & Developed by: BD IT HOST