নাজমুল হোসেন, রাজবাড়ী
১২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জাহাঙ্গীরের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী, চিকিৎসা ও ওষুধ বিতরণ

 

 

গোয়ালন্দ পৌরবাসীর দ্বারে বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর খানের ব্যক্তিগত উদ্যোগ ও ব্যবস্থাপনায় এ সেবা প্রদান করা হয়।

১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্স ফকির পাড়ায় জাহাঙ্গীর খানের নিজ বাসভবনে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এক বিশেষ সাক্ষাৎকারে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর খান বলেন, “একটি সুস্থ ও নাগরিকবান্ধব সমাজ গঠনের মূল ভিত্তিই হলো স্বাস্থ্য সুরক্ষা। পৌরসভার অনেক মানুষই আর্থিক অসংগতি কিংবা সঠিক তথ্যের অভাবে সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধির মূল দায়িত্ব কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং মানুষের বিপদে পাশে দাঁড়ানো। এটি কোনো করুণা নয়, পৌরবাসীর প্রতি আমার দায়িত্ব ও ভালোবাসা। ভবিষ্যতে গোয়ালন্দকে একটি স্বাস্থ্যবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান। ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও রক্তচাপ পরিমাপ। প্রদেয় প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন:
ডাঃ শাহাদাত হোসাইন (এমবিবিএস, এফসিপিএস, (ডিএ কোর্স )- লিজি হাসপাতাল, ঢাকা): হাড় ও জয়েন্টে ব্যথা,হাত-কোমর-ঘাড় ব্যথা মেরুদন্ডের সমস্যা, হাড়ভাঙা ও হাড়ের বিভিন্ন সমস্যা রোগের।

বিশেষজ্ঞ।
ডাঃ মাসাউন্নাহার বনানী (এমবিবিএস, এফসিপিএস – ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল): গর্ভকালীন পরামর্শ, জরায়ুর সমস্যা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ।

ডাঃ এ বি এম ফেরদৌস রহমান (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস): মেডিসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ।
ক্যাম্পে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

সুফিয়া বেগম (৫৮), “দীর্ঘদিন ধরে কোমর ও হাঁটুর ব্যথায় ভুগছিলাম। টাকার অভাবে বাইরে গিয়ে বড় ডাক্তার দেখাতে পারছিলাম না। এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধও পেলাম। জাহাঙ্গীর ভাইয়ের এ উদ্যোগ আমাদের খুব উপকারে এসেছে।”

শফিকুল ইসলাম (৬২), “আমার ডায়াবেটিস ও রক্তচাপের সমস্যা ছিল। রক্ত পরীক্ষা করানোর পর ডাক্তার সব ওষুধ ফ্রিতে দিয়েছেন। সাধারণ মানুষের জন্য এমন সেবা সত্যিই প্রশংসনীয়।”

রেশমা খাতুন (২৬), প্রসূতি সেবাগ্রহীতা: “বাড়ির কাছেই এমন অভিজ্ঞ গাইনী ডাক্তার পেয়ে অনেক উপকার হলো। গর্ভকালীন সময়ের প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ পেয়েছি।”

মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর খান
আগামীতেও পৌরবাসীর কল্যাণে এমন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

গোয়ালন্দে জাহাঙ্গীরের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী, চিকিৎসা ও ওষুধ বিতরণ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অটোচালকের বাড়িতে চুরি, চোরের বক্তব্য বদল করে নির্দোষকে ফাঁসানোর অভিযোগ

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত

১০

মুন্সিগঞ্জের লৌহজং থেকে ৭০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার

১১

খড়-কাঠে- মাটিতে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব

১২

আমতলীতে কোচিংয়ে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে

১৩

ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা

১৪

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৫

জিয়াউর রহমানের দেওয়া বন্দোবস্তের জমি রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানবন্ধন

১৬

রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় ৩ জন আহত: র‌্যাব-১০ এর ধারাবাহিক অভিযানে ০৫ জন গ্রেপ্তার, পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ’সহ ০২টি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার

১৭

মাদক তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে: ওসি কামরুল হাসান

১৮

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

১৯

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST