‎​মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

 

পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চরম প্রশাসনিক ও একাডেমিক সংকটের মুখে পড়েছে। উপজেলার মোট ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো স্থায়ী প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদগুলো শূন্য থাকায় সহকারী শিক্ষকদের ওপর ন্যস্ত করা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব। এর ফলে একদিকে যেমন প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, অন্যদিকে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান ও শিক্ষা কার্যক্রম।
‎​
‎​অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়েছে। সমকক্ষ পদমর্যাদার হওয়ার কারণে অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশনা যথাযথভাবে মানতে চান না। এর জেরে কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে গ্রুপিং বা বিভেদ সৃষ্টি হয়েছে, যা সার্বিক পরিবেশকে আরও জটিল করে তুলছে।
‎​শিক্ষক বণ্টনে ভারসাম্যহীনতা ও কোচিং বাণিজ্য
‎​উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক বণ্টনেও মারাত্মক ভারসাম্যহীনতার অভিযোগ রয়েছে। কোথাও প্রয়োজনের তুলনায় শিক্ষক বেশি থাকলেও আবার কিছু প্রতিষ্ঠানে শিক্ষক সংকট প্রকট। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অনুপাত বজায় রাখা সম্ভব হচ্ছে না।
‎​পাশাপাশি, কয়েকটি বিদ্যালয়ে সরকারি সময়সূচি যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগ উঠেছে। কিছু শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে পাঠদানের চেয়ে ব্যক্তিগত প্রাইভেট ও কোচিং বাণিজ্যে বেশি মনোযোগী হওয়ার অভিযোগ রয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের ওপর। অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়েও সাবলীলভাবে রিডিং পড়তে পারছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

‎​শিক্ষার মান নিয়ে অসন্তোষ বাড়ায় অনেক অভিভাবক তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে নূরানী বা কওমি মাদ্রাসায় ভর্তি করাচ্ছেন। এতে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ধরে রাখা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
‎​উপজেলার কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। এর মধ্যে ২৫ জনের কম শিক্ষার্থী রয়েছে এমন বিদ্যালয়ও রয়েছে। বিশেষ করে, সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র ৬ জন শিক্ষার্থী রয়েছে, অথচ সেখানে কর্মরত রয়েছেন ৪ জন শিক্ষক।

‎​এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান বলেন, “অধিকাংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক পরিচালনায় সমস্যা হচ্ছে। ভারপ্রাপ্ত ও সহকারী শিক্ষকরা একই পদের হওয়ায় অনেকে নির্দেশ মানতে চান না। তবে বিদ্যালয়গুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে নিয়মিত রুটিন অনুযায়ী তদারকি করা হচ্ছে। স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ পেলে এই সংকটের অবসান ঘটবে।”

‎​জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা মোঃ বখতিয়ার রহমান জানান, “প্রধান শিক্ষক সংকটের বিষয়টি কর্তৃপক্ষ অবগত রয়েছে। বর্তমানে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই শিক্ষকসংক্রান্ত সব সংকটের সমাধান হবে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গতি ফিরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

গোয়ালন্দে জাহাঙ্গীরের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী, চিকিৎসা ও ওষুধ বিতরণ

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অটোচালকের বাড়িতে চুরি, চোরের বক্তব্য বদল করে নির্দোষকে ফাঁসানোর অভিযোগ

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত

১০

মুন্সিগঞ্জের লৌহজং থেকে ৭০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার

১১

খড়-কাঠে- মাটিতে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব

১২

আমতলীতে কোচিংয়ে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে

১৩

ধর্মপাশায় ২ কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অযত্নে, বঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা

১৪

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৫

জিয়াউর রহমানের দেওয়া বন্দোবস্তের জমি রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানবন্ধন

১৬

রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় ৩ জন আহত: র‌্যাব-১০ এর ধারাবাহিক অভিযানে ০৫ জন গ্রেপ্তার, পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ’সহ ০২টি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমান মাদক উদ্ধার

১৭

মাদক তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের পাশাপাশি পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করে: ওসি কামরুল হাসান

১৮

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের এ ,প্লাস, প্রাপ্ত ছাত্র,ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

১৯

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নালিতাবাড়ীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST