সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তুলে নিয়ে চায়ের দোকানে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
গত ১০ সেপ্টেম্বর চর সাচালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মল্লিককে ইকবাল হাসান ও তাঁর বাবা শামসুল হককে হাজির করার জন্য চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাঁকে বিদ্যালয় থেকে তুলে হাড়িভাঙ্গা গ্রামের একটি চায়ের দোকানে আটকে রাখা হয় বলে অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে রাত ১১টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় সোমবার রাতে শহিদুল ইসলাম শহিদসহ ১১ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন প্রধান শিক্ষক। এর আগে ইউএনওর কাছেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম শহিদ বলেন, তিনি অসুস্থ থাকায় কিছু বলতে পারবেন না। ওসি রাকিবুল হাসান বলেন, ইউএনওর চিঠি পেয়ে প্রধান শিক্ষককে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। নতুন অভিযোগের বিষয়ে তিনি অবগত নন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST