মোঃ আল আমিন হোসেন  মিরপুর উপজেলা 
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়ার রেলগেটের পাশে এক বাঁশের সাঁকোই কয়েকটি পরিবারের ভরসা

 

আধুনিকায়নের এই যুগে যেখানে যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হচ্ছে, সেখানে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সদর উপজেলা রোডের মতি মিয়ার রেলগেট সংলগ্ন এলাকায় এখনো দেখা মিলছে চরম দুর্ভোগের চিত্র। উপযুক্ত চলাচলের পথ না থাকায় সেখানে বসবাসরত কয়েকটি পরিবারকে দীর্ঘদিন ধরে জলাবদ্ধ রাস্তার ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর ওপর নির্ভর করে যাতায়াত করতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরবাড়ির গা ঘেঁষে থাকা চলাচলের পথটিতে প্রায় হাঁটু সমান পানি জমে রয়েছে। পানিতে কচুরিপানা ও শ্যাওলা জমে এক চরম অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে এই জলাবদ্ধতার ওপর দিয়েই নির্মাণ করা হয়েছে একটি সরু ও নড়বড়ে বাঁশের সাঁকো। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নারী, শিশু ও বৃদ্ধদের এই সাঁকো দিয়েই পারাপার হতে হচ্ছে।

পথটি এতটাই সংকীর্ণ ও জলমগ্ন যে সেখানে সাইকেল, মোটরসাইকেল বা কোনো যানবাহন চলাচলের সুযোগ নেই। এতে দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় মালামাল বহন এবং জরুরি প্রয়োজনে রোগী বা বয়স্কদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

সম্প্রতি এলাকাটির এই বেহাল দশা সরেজমিনে পরিদর্শন করেন কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী (মাওলানা মোঃ আশিকুর রহমান)। তিনি নিজে উপস্থিত হয়ে বাঁশের সাঁকো ও জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারগুলোর দুর্ভোগের কথা শুনেন।

ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের জোর দাবি, দ্রুত এই স্থানে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ ও চলাচলের পথ সংস্কার করে তাদের দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি দেওয়া l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেছারাবাদে ৪ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন: চোখের পলকে বিলীন বসতভিটা ও বিদ্যুৎ লাইন, ৫ মন্দির ঝুঁকিতে

২

লৌহজংয়ে কুলখানির আয়োজন ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা: তদন্তে মেলেনি শ্লীলতাহানির প্রমাণ

৩

কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়ার রেলগেটের পাশে এক বাঁশের সাঁকোই কয়েকটি পরিবারের ভরসা

৪

২৪-এর গণঅভ্যুত্থান: পরিবর্তনের প্রত্যাশা কি এখনও অপূর্ণ?

৫

নড়াইলে মাদক সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

৬

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

৭

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

৮

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

৯

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১০

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

১১

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

১২

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত

১৩

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

১৫

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১৬

রাস্তার ঝোঁপঝাড় পরিষ্কার করে প্রশংসিত মেম্বার প্রার্থী আব্দুস সালাম

১৭

ঝিনাইদহ কালীগঞ্জের ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন নারী যাত্রী

১৮

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১৯

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST