ঢাকা জেলার দোহার উপজেলার মকসুদপুর ইউনিয়ন ফুলতলায় অবস্থিত ঐতিহ্যবাহী পদ্মা সরকারি কলেজে,
৪ অক্টোবর ২০২৬ একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জাতীয় সংসদ ঢাকা-১ আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার অবু আশফাক ।
সঞ্চালনায় প্রফেসর মোহাম্মদ তারেক রাজীব ,মোঃ আলমগীর হোসেন ও সেলিম হোসেন ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার ভূমি নওশীনা আরিফ ,দোহার থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ,নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর এমারত হোসেন ইমরান
,আমন্ত্রিত অতিথি ,শিক্ষক ,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি জাতীয় সংসদ ঢাকা ১ আসনের মাননীয় সংসদ সদস্য আবু আশফাক প্রথা ভেঙ্গে মঞ্চে ওঠার পূর্বেই ফুলেল শুভেচ্ছা মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করেন নেন ।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম প্রফেসর ডাক্তার
এ আর খানকে স্মরণ করেন ,তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালভাবে লেখাপড়া করে সৎ চরিত্র গড়ার আহ্বান জানান ,দোহার নবাবগঞ্জ হতে সন্ত্রাস ,মাদক মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
আরো বক্তব্য রাখেন অতিথিবৃন্দ ও শিক্ষক মন্ডলী প্রথম পর্ব শেষে ,
দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে সংগীত শিল্পী ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণের ফলে আনন্দঘন পরিবেশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST