দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর) সংবাদদাতা
৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গজরায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন শাহ্ আলম লস্কর আমুয়াকান্দি সামাজিক কবরস্থানে যাতায়াতের দুর্ভোগ লাঘব

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামের সামাজিক কবরস্থানে যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে দিয়েছেন গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ আলম লস্কর।
দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা ও খানাখন্দে ভরা থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। বর্ষাকালে পানি ও কাদা জমে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠত। বিশেষ করে কোনো মরদেহ কবরস্থানে নেওয়ার সময় স্বজন ও এলাকাবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হতো।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি জানতে পেরে শাহ্ আলম লস্কর নিজ উদ্যোগে ও অর্থায়নে রাস্তাটির সংস্কারের ব্যবস্থা করেন। সংস্কারের পর রাস্তাটি দিয়ে সাধারণ মানুষের চলাচল অনেকটা সহজ হয়েছে।
এলাকাবাসী বলেন, জনপ্রতিনিধি হওয়ার আগেই শাহ্ আলম লস্কর এলাকার মানুষের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পাশে দাঁড়িয়েছেন। সামাজিক কবরস্থানে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। এ উদ্যোগের জন্য তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাহ্ আলম লস্কর বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাই বা না পাই, এলাকার মানুষের প্রয়োজন ও দুর্ভোগের সময়ে পাশে থাকার চেষ্টা করব। মানুষের জীবনযাত্রা সহজ করা এবং গজরা ইউনিয়নের উন্নয়নই আমার
প্রত্যাশা।”
স্থানীয়রা ভবিষ্যতেও এলাকার যোগাযোগব্যবস্থা ও জনসেবামূলক কাজে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু নীতি ও পরিকল্পনাকে কার্যকর প্রকল্প, অর্থায়ন ও পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে হবে: পরিবেশ মন্ত্রী

১

তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ

২

গজরায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন শাহ্ আলম লস্কর আমুয়াকান্দি সামাজিক কবরস্থানে যাতায়াতের দুর্ভোগ লাঘব

৩

শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

৪

ঝিনাইদহে মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৫

নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে বাবা নিহত, শিশু সন্তানের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী ও প্রশাসন

৬

শ্রীনগরে ইলিশের দোকানে ক্রেতাদের ভিড়

৭

মুন্সিগঞ্জ শ্রীনগর হতে ৮৫ পিস ইয়াবা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

৮

পদ্মা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

৯

শ্রীনগরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

১০

দুর্গাপুর ও ভবানীপুর সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সংবাদকর্মী আমান উল্লাহ

১১

শিশুর মন বুঝে শিক্ষা,বৃত্তিতেও সাফল্য আন নাজাত মডেল মাদ্রাসার

১২

নালিতাবাড়ী সীমান্ত থেকে নিষিদ্ধ মদ উদ্ধার

১৩

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক বাবা নিহত, ৪ বছরের শিশু গুরুতর আহত

১৪

জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন, প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

১৫

পটিয়া চক্রশালা স্কুলে আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি

১৬

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ‎

১৭

মতলব উত্তরে ১৬টি জাল ১ হাজার টাকার নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন হত্যা মামলার প্রধান আসামি মানিক হালদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১৯

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

২০

Design & Developed by: BD IT HOST