ফয়সাল হোসেন
৮ অক্টোবর ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নজরুলের চেতনায় তারুণ্যের উচ্ছ্বাস নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

কবি নজরুল সরকারি কলেজে ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নজরুল বর্ষ উদযাপন কমিটি’র আহ্বায়ক অধ্যাপক ড. মাহমুদা আখতার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, ‘ব্রিটিশ বিরোধী নির্যাতনের বিরুদ্ধে আমাদের একজন জাতীয় কবি ছিলেন। তার পথ অনুসরণ করাই আমাদের অনুপ্রেরণা।’

ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি আরিফুর রহমান বলেন, ‘আমরা এমন একটি প্রজন্ম পেয়েছি, যারা নজরুলের শিক্ষা ধারণ করেছে। পরিবার ও সমাজের প্রতিটি ক্ষেত্রে নজরুলের শিক্ষা ধারণ করতে পারলে একটি বিপ্লবী আদর্শ সমাজ গড়ে তুলতে পারব।’

কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান বলেন, ‘সারা পৃথিবীর এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে বিদ্রোহ করতে হয়, প্রতিবাদ করতে হয় এবং দেশের জন্য কাজ করতে হয়। আমাদের কবির আদর্শকে ধারণ করতে হবে।’

কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, নজরুল ছিলেন বিদ্রোহ, প্রেম ও মানবতার কবি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪-এর অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তার লেখা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আমরা সবসময় নজরুলকে স্মরণ ও ধারণ করি।

তিনি আরও বলেন, কবি নজরুল কলেজ নজরুলের নামে হলেও কলেজে তাকে নিয়ে তেমন কার্যক্রম ছিল না। তবে নজরুল বর্ষ উপলক্ষে দীর্ঘ সময় ধরে পাঠচক্রসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করায় কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

মূল আলোচকের বক্তব্যে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা হক বলেন, ‘আমরা বেশি বেশি নজরুল চর্চা করব। নজরুলের সাম্য ও মানবতার বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, এতেই আমাদের মুক্তি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘নজরুল চর্চা আমাদের মধ্যে বিকশিত করতে হবে। আগামীতে কবি নজরুল কলেজে নজরুলকে নিয়ে আরও বড় পরিসরে আরও ভালোভাবে আয়োজন হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলার ঘাগড়ায় অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, ড্রেজার মেশিন জব্দ

১

নজরুলের চেতনায় তারুণ্যের উচ্ছ্বাস নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

শিবিরের নবীনবরণ ঠেকাতে কলেজে তালা, রাস্তায় শিবিরের অনুষ্ঠান

৩

নেত্রকোনা থেকে সরাসরি কক্সবাজার ও সাতক্ষীরা রুটে নতুন দূরপাল্লার বাস চলাচল শুরু

৪

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি ২২ দিনের অভিযানে ৯ জেলায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন, গভীর সমুদ্রে আকাশপথেও নজরদারি

৫

নালিতাবাড়িতে যুবলীগ নেতা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

জলবায়ু নীতি ও পরিকল্পনাকে কার্যকর প্রকল্প, অর্থায়ন ও পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে হবে: পরিবেশ মন্ত্রী

৭

তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ

৮

গজরায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন শাহ্ আলম লস্কর আমুয়াকান্দি সামাজিক কবরস্থানে যাতায়াতের দুর্ভোগ লাঘব

৯

শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১০

ঝিনাইদহে মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১১

নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে বাবা নিহত, শিশু সন্তানের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী ও প্রশাসন

১২

শ্রীনগরে ইলিশের দোকানে ক্রেতাদের ভিড়

১৩

মুন্সিগঞ্জ শ্রীনগর হতে ৮৫ পিস ইয়াবা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৪

পদ্মা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

১৫

শ্রীনগরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন

১৬

দুর্গাপুর ও ভবানীপুর সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সংবাদকর্মী আমান উল্লাহ

১৭

শিশুর মন বুঝে শিক্ষা,বৃত্তিতেও সাফল্য আন নাজাত মডেল মাদ্রাসার

১৮

নালিতাবাড়ী সীমান্ত থেকে নিষিদ্ধ মদ উদ্ধার

১৯

পিরোজপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক বাবা নিহত, ৪ বছরের শিশু গুরুতর আহত

২০

Design & Developed by: BD IT HOST