শাহারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুরে বাবাকে হত্যার অভিযোগ, পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

 

 

 

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়ীয়া নওদাপাড়ায় ঘুমন্ত বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছেলের বিরুদ্ধে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঝাউবাড়ীয়া গ্রামের নওদাপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হাবেল উদ্দীন। অভিযুক্ত ছেলের নাম সাহাবুল ইসলাম।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মেহেরপুরের পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ কর্মকর্তারা জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাবেল উদ্দীনের স্ত্রী মারা যাওয়ার পর তিনি পুনরায় বিয়ে করতে আগ্রহী ছিলেন। এ জন্য প্রয়োজনে জমিজমা দিয়ে হলেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তবে জমিজমা দিয়ে বাবার পুনরায় বিয়ে করার বিষয়ে রাজি ছিলেন না তাঁর ছেলে সাহাবুল ইসলাম। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁদের ধারণা, এই বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিজের সন্তানের হাতে বৃদ্ধ বাবার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। জীবনের শেষ বয়সে এসে নিজ সন্তানের হাতেই প্রাণ হারানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরের নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক ও কিশোর গ্যাং দমনে সহযোগিতার আশ্বাস

১

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে — পরিবেশমন্ত্রী

২

মেহেরপুরে বাবাকে হত্যার অভিযোগ, পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

৩

নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

৪

নালিতাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স

৫

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

৬

শায়েস্তাগঞ্জে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান পারভেজ

৭

হবিগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

৮

হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্

৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১০

রিয়াদ বিমানবন্দরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

১১

ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে নাহিদ ইসলামের বিবৃতি, স্মরণ করলেন সার্জিল ইমাম ও উমর খালিদকেও

১২

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে: রিজভী

১৩

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, পিএইচডিধারী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান

১৪

আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন

১৫

শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে——–পরিবেশমন্ত্রী

১৬

নেছারাবাদে ভুয়া ঠিকানা ও ব্র্যান্ডে ভেজাল আইসক্রিম-শিশু খাদ্যের রমরমা ব্যবসা।। ‎​ঝুঁকিতে কোমলমতি শিশুদের স্বাস্থ্য, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

১৭

সিলেটে খাস ও চা বাগানের জমি দখলের নেপত্যে “হাফিজ ইসহাক” বহাল তবিয়তে অবৈধ স্থাপনা

১৮

বড়লেখায় পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন তালই, অভিযুক্ত পুত্রার হাতে

১৯

মৌলভীবাজার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামীম আহমেদের দোয়া ও আশীর্বাদ কামনা

২০

Design & Developed by: BD IT HOST