পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে সংঘটিত একটি ঘটনার জেরে এই মামলাটি রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১৮:০৫ মিনিট থেকে ১৮:৫০ মিনিটের মধ্যে নেছারাবাদ থানাধীন ০২ নং সোহাগদল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ কলেজিয়েড একাডেমি স্কুলের সামনে পাকা রাস্তার ওপর এই ঘটনা ঘটে। মামলার বাদী মো. জাহিদুল ইসলাম (যিনি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সোহাগদল ইউনিয়ন আহ্বায়ক হিসেবে উল্লেখ করেছেন) অভিযোগ করেন যে, এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা ১২০/১৩০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র, ককটেল ও দাহ্য পদার্থ নিয়ে সরকারবিরোধী মিছিল বের করে। এ সময় তারা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান ও অপপ্রচার চালায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে।
মামলার তথ্য-থানা: নেছারাবাদ থানা, জেলা- পিরোজপুর। মামলা নম্বর ও তারিখ: মামলা নম্বর- ১৫, তাং- ২৬/১০/২০২৫ খ্রিঃ। ঘটনার তারিখ ও সময়: ২৫/১০/২০২৫ খ্রিঃ দুপুর ১৮:০৫ হতে ১৮:৫০ ঘটিকা। ধারাসমূহ: সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ৬/৭/৮/নুরুজ।
বাদী: মো. জাহিদুল ইসলাম (৪৮), পিতা- মোজাহার আলী, সাং- পশ্চিম সোহাগদল, নেছারাবাদ, পিরোজপুর। আসামি: এজাহারে তানজীদ ইসলাম তনয়সহ মোট ৪১ জন সুনির্দিষ্ট আসামির নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১২০ থেকে ১৩০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST