bdporikroma
১১ মার্চ ২০২৫, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় নয়, সিলেট বিমানবন্দরে নামবেন হামজা চৌধুরী

সালেহ আহমেদ আবিদ (বাহুবল প্রতিনিধি) : 
বাংলাদেশী বংশদ্ভুত ইংলিশ ফুটবল তারকা হামজা চৌধুরীকে ঘিরে সবার আগ্রহ।  কয়েক বছর ধরেই বাংলাদেশের ফুটবল অঙ্গনে আলোচনায় এই হামজা চৌধুরী। একসময় হামজা নিজেই বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। অবশেষে তার জন্য খুলছে দুয়ার। হামজাকে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি দিয়েছে ফিফা। সৌদি আরবে ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারের।
দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা। বাবার নাম দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী, মা রাফিয়া চৌধুরী। তবে হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। ছোটবেলা থেকেই ফুটবলে ঝোঁক ছিল হামজার। তাই তো ৫ বছর বয়সেই তাকে ভর্তি করা হয়েছিল লাফবোরো ফুটবল ক্লাবে।
লাল সবুজের জার্সিতে মাঠে নামার আগে কবে নাগাদ দেশে আসবেন হামজা? এ নিয়ে বাতাসে ভাসছিলো নানা গুঞ্জন। অবশেষে চূড়ান্ত হলো দিনক্ষণ। আগামী ১৮ মার্চ সিলেট বিমানবন্দরে নামবেন হামজা। হামজা ও তার পরিবারের ইচ্ছে ঢাকায় নয়, সরাসরি তার পৈতৃক নিবাস বাহুবলের স্নানঘাটে যাবেন হামজা। এ সফরে হামজার সঙ্গে তার স্ত্রী এবং সন্তানেরও আসার কথা রয়েছে।
দেওয়ান হামজা চৌধুরীর বাংলাদেশে আসার খবরে তার গ্রামের বাড়ি স্নানঘাটসহ জেলাবাসী আনন্দে ভাসছে। তাকে দেখতে চান এক নজর। গ্রামে আসাকে কেন্দ্র করে বাড়ির ঘর ও প্রাচীরের রঙ লাগাতে দেখা গেছে। বাড়িতে তাকে বরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাড়িতে গেলে পাওয়া যায় তার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরীকে। তিনি জানান, ছেলে দেওয়ান হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার জন্য আসবেন। বর্তমানে এ প্রসঙ্গে তিনি মিডিয়ার সাথে কথা বলতে চাচ্ছেন না। পরবর্তীতে কথা বলবেন।
স্নানঘাট এলাকার পল্লী চিকিৎসক সজল চন্দ্র বিশ্বাস বলেন, দেওয়ান হামজা চৌধুরী সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি শিশুকাল থেকে ফুটবল খেলার প্রতি মনযোগী ছিলেন। তিনি এবার দেশের হয়ে খেলবেন শুনেছি। এতে গ্রামসহ জেলাবাসী আনন্দিত। আমরা তার অপেক্ষায় আছি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আলোচনা সভা

১

নবীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা ও এক লক্ষ টাকা জরিমানা করে টাকা আদায়

২

চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

৩

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৪

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার রফিক শেখ

৫

৭ নভেম্বরের ইতিহাস আড়াল করতে ১৭ বছর ধরে অপচেষ্টা হয়েছে: হুমাম কাদের চৌধুরী

৬

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

৭

পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল বর্ণাঢ্য র‍্যালি সমাবেশ অনুষ্ঠিত

৮

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

৯

হাইদগাও ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ইসহাকের নেতৃত্বে মিছিল নিয়ে দক্ষিণ জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যোগদান

১০

শান্তিগঞ্জে সংঘর্ষের পর ২৩টি বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ ক্ষতি কোটি টাকার বেশি

১১

মাগুরার মহম্মদপুরে ১০৬তম ঐতিহ্যবাহী লাঠিখেলা, মেলা ও বিচার গান শুরু

১২

শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

১৩

ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার তাগিদ ডা. শাহাদাতের

১৪

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

১৫

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

যেখানে শেষ হয়েছিল আশার আলো, সেখানেই মানবিকতার হাত বাড়ালেন প্লাবন

১৭

উপজেলা প্রশাসন নেছারাবাদের আয়োজনে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” ‎-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

১৮

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৯

শেরপুরের নন্নী ইউনিয়ন এখন ‘বায়োগ্যাস পল্লী’র এক অনন্য মডেল

২০

Design & Developed by: BD IT HOST