bdporikroma
৯ জুলাই ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজস্থানে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

রাজস্থানে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেক্স:

ভারতের রাজস্থান রাজ্যের চুরুর রতনগড় তেহসিলে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের আরোহী দুজন পাইলটই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইএএফ।

ভারতীয় বিমানবাহিনী ‘এক্স’–এ এক পোস্টে জানিয়েছে, ‘আজ একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় আইএএফের একটি জাগুয়ার ট্রেনার বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এটি রাজস্থানের চুরু জেলায় বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় দুই পাইলটই মারাত্মকভাবে আহত হয়েছেন এবং পরে তাঁদের মৃত্যু হয়।

চুরু জেলার পুলিশ সুপার জয় যাদব বলেন, আজ বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে চুরু জেলার ভাবানা বাদাভানে গ্রাম সংলগ্ন এলাকায় যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে দুজন পাইলট ছিলেন। প্রথমে তাঁদের সুরক্ষা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা হয়নি। পরে বিমানবাহিনী মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এর আগেও ২০২৪ সালের এপ্রিলে গুজরাটের জামনগর জেলার সুভর্দা গ্রামে খোলা মাঠে আইএএফের একটি দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় একজন পাইলট নিহত হয়েছিলেন। তখনো বিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল।

দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমানটি নিয়ে রাতের প্রশিক্ষণ চালানো হচ্ছিল। জামনগর শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে কালাভাদ হাইওয়ের পাশে একটি খোলা মাঠে এটি ভেঙে পড়েছিল।

এর আগে ২০২৪ সালের মার্চে হরিয়ানার আম্বালা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। একই দিনে আরেকটি এএন–৩২ পরিবহন বিমান পশ্চিমবঙ্গের বাগডোগরায় জরুরি অবতরণ করে।

তবে ওই দুই দুর্ঘটনার সময় উভয় বিমানের ক্রুরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। জাগুয়ার বিমানটি তখন প্রযুক্তিগত সমস্যার কারণে বিধ্বস্ত হয়েছিল বলে জানা যায়। তবে এএন–৩২ বিমানের জরুরি অবতরণের কারণ সঙ্গে সঙ্গে জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতশত মানুষের দুর্ভোগ।। পাকা সেতুর দাবি এলাকাবাসীর

শ্রীনগরে সোনালী আসে ফিরে এসেছে সোনালী দিন কৃষকের মুখে হাসি

বর্ষা এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা

রাজবাড়ী কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার 

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার

১০

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

১১

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

১২

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

১৩

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

১৪

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৫

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

১৬

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ 

১৭

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

১৮

শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা

১৯

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST